চট্টগ্রামের বাঁশখালীকে প্রতিবছরের বন্যার কবল থেকে মুক্ত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
:
তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করলেও সৌদি আরব দীর্ঘমেয়াদি নিরাপত্তা পাবে না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট ও জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইব্রাহিম রেজায়ি।
ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাসাত সৌদি আরবকে উদ্দেশ করে বলেছেন, তুমি সমগ্র বিশ্বকে একত্র করলেও তোমার কোনো লাভ হবে না।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, উপজেলা পর্যায় থেকে জেলা অফিস কিংবা হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ মানুষ প্রায়ই সঠিক দিকনির্দেশনা না
সরকারকে হেয়প্রতিপন্ন করতে একটি পক্ষ কাজ করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অন্তর্বর্তী সরকারের সময় যারা ক্ষমতা ভোগ করেছে, সেই ক্ষমতা হারিয়ে আজ তারা পাগলপ্রায় বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
শুক্রবার বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউজে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো ব্যক্তি বা নির্দিষ্ট গোষ্ঠীর নয়, বরং দেশের জনগণের বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এখনো একটি গোষ্ঠী এ আন্দোলনের কৃতিত্ব নিজেদের করে নেওয়ার চেষ্টা করছে, যা থেকে তাদের বেরিয়ে আসা উচিত।
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, অতীতে অনেক প্রকল্প জনস্বার্থের পরিবর্তে লুটপাটের উদ্দেশ্যে নেওয়া হতো। ফলে দেশের উন্নয়ন ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অর্থনীতি পুনরুদ্ধারের পথে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, দ্বীন প্রতিষ্ঠার কাজে নিজেকে পরিপূর্ণভাবে আত্মনিয়োগই হবে প্রতিটি জামায়াতকর্মীর জীবনোদ্দেশ্য।
দেশের মানুষ কখনই আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ করবে না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।