বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাইয়ের বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে। অনেকদিন ধরেই তাদের আলাদা হয়ে যাওয়ার খবরে ভারতীয় গণমাধ্যম সয়লাব। তবে সে গুঞ্জনের মধ্যেই হঠাৎ একসঙ্গে দেখা গেল তাদের।
অভিষেক-ঐশ্বরিয়া
বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন। তাদের ১৭তম বিবাহবার্ষিকী গেল ২০ এপ্রিল(শনিবার)। এদিন দিনভর পরস্পরের জন্য কোনো শুভেচ্ছা বার্তা পোস্ট করেননি তারা।