রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজার সাততলা ভবনের ষষ্ঠ তলায় লাগা আগুন আট ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়া, সরু গলি, পানির স্বল্পতা ও গুদামগুলো তালাবদ্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। আগুন পাশের ভবনেও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আগুন
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাত তলা ভবনের ছয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ পরিচালনা করতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন দুই ফায়ার ফাইটার। তারা হলেন জিল্লুর রহমান (৪০) ও নজরুল ইসলাম (৫০)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট একযোগে কাজ করছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ২৬টি ঝুটের গোডাউন পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।
সোমবার (১২ অক্টোবর) রাত ২টার দিকে ফতুল্লার কাইয়ুমপুর বিলাসনগর এলাকার কাইসাবাড়ি মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সংযুক্ত আরব আমিরাতে একটি বাসায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায় ঘুমন্ত অবস্থায় মোহাম্মদ আবু জাহেদ (৪৮) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
হিংসুক ও বিদ্বেষী মানুষ কোনো অবস্থায় স্বস্তি খুঁজে পায় না। তার কোনো সত্বন্ধু জোটে না। তার মনে সব সময় হতাশা কাজ করে। হৃদয় থাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো।
ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় ঝুটের গোডাউনে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (৯ অক্টোবর) রাত সোয়া ১টার দিকে ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় ১২ থেকে ১৭টি গোডাউন ও দোকান এবং পাশের কয়েকটি বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাভারের আশুলিয়ায় তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় আগুনের সূত্রপাত ঘটে।
অ্যাসাইলাম আবেদন গ্রহণ নিয়ে দক্ষিণ আফ্রিকার ডারবান, সোয়েটু ও পোর্ট এলিজাবেথে বৃহস্পতিবার (৮ অক্টোবর) উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীরা সৌদি আরবে হামলা আরও জোরদার করেছে।