ইরাকের কাছে ৮০ কোটি মার্কিন ডলার মূল্যের সামরিক হেলিকপ্টার ও আনুষঙ্গিক সরঞ্জাম বিক্রির প্রস্তাব অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
ইরাক
ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ছোট কৃষিপ্রধান গ্রাম কুলাকে একসময় দিনের কাজ শেষ হতো জেনারেটর বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে। দেশটির হাজারো গ্রামের মতো এই এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ ছিল অনিয়মিত। কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকার পরই বন্ধ হয়ে যেত পানির পাম্প, নষ্ট হয়ে যেত শীতলীকরণ ব্যবস্থা এবং ঘরের পড়ার টেবিল থেকে বই সরিয়ে রাখত শিশুরা।
ইরাক থেকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। বুধবার (১২ আগস্ট) ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির দপ্তর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার
বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠকের পর ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিবৃতি দেয়।
সৌদি আরব এবং আঞ্চলিক অংশীদারদের মূল্যায়ন অনুসারে, ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা চলতি সপ্তাহে ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে সমন্বয় করে ইরাকি ভূখণ্ড থেকে সৌদি আরবে হামলা চালিয়েছে।
সৌদি আরবের বাহিনীর সঙ্গে যৌথভাবে ইরাকে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৯ জুলাই) সকালে ‘ইরান সংশ্লিষ্ট’ সশস্ত্র গোষ্ঠীর ওপর হামলা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড।
সৌদি আরবের পূর্বাঞ্চলে তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন আটকে দিয়ে সেগুলো ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
উত্তর ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত ‘খোর মোর’ গ্যাসক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। এই গ্যাসক্ষেত্র থেকেই কুর্দি অঞ্চলের অধিকাংশ বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়।
ইরাক-জর্ডানে মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে নতুন করে শক্তিশালী হামলা চালিয়েছে ইরান।
ইরানের হামলায় উত্তর ইরাকে এক মার্কিন সেনা নিহত হয়েছেন। এই হামলার ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
প্রায় পাঁচ মাস ধরে চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ। চলমান সংঘাতে জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনা নিহতের খবরের রেশ কাটতে না কাটতেই এবার উত্তর ইরাকে প্রাণ হারালেন আরও এক মার্কিন সেনা।