বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নেই। যারা আছেন তারা ঋণগ্রস্ত হতে পারেন, তবে ঋণখেলাপি নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ঋণখেলাপি
কুমিল্লায় ঋণখেলাপি মামলার আসামি ও ওয়েসিস হাইটেক স্পোর্টসওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আশফাকুর রহমান চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
অনেক দলের তো ব্যাংকও আছে, তাই ঋণখেলাপি হওয়ার সুযোগ নাই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের বিষয়ে পূর্বের ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) এখন তদন্ত করতে পারে।
ইলেকশন কমিশনের নমনীয়তা ও ঋণখেলাপিদের নিয়ে প্রশ্ন তুলেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকের ক্ষেত্রে নির্বাচন কমিশন যে নমনীয়তা প্রদর্শন করেছে-সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। টাকার এ খেলা নির্বাচনকে প্রভাবিত করছে, এটা অব্যাহত থাকায় অতীতের ব্যবস্থাই যেন অব্যাহত রেখেছে-সেটা আমরা লক্ষ করছি।’
জাতীয় পার্টির একাংশের আলোচিত নেতা মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
এবার রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকেও ঋণখেলাপি হয়ে গেছে বেক্সিমকো গ্রুপ। সোনালী ব্যাংকে থাকা এ গ্রুপের এক হাজার ৬০০ কোটি টাকা ঋণের মধ্যে বড় অংশই খেলাপি হয়ে গেছে।
ঋণখেলাপিদের নামের তালিকা জাতীয় সংসদে প্রকাশ করতে অর্থমন্ত্রীকে অনুরোধ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদ।রোববার (২৩ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
চট্টগ্রামে প্রায় আড়াইশ কোটি টাকার ঋণখেলাপির মামলায় পাঁচ ব্যবসায়ীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ওয়ান ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ২৩৪ কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেননি ওই পাঁচ ব্যবসায়ী।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা জাতীয় সংসদে উপস্থাপন করেছেন।তিনি মঙ্গলবার (২৪ জানুয়ারি) সংসদে সরকারি দলের সদস্য শহীদুজ্জামান সরকারের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে এসব শীর্ষ ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেন।