কুমিল্লায় জুলাই আন্দোলনে আহতদের ব্যক্তিগত উদ্যোগে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। বৃহস্পতিবার(১৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।
কুমিল্লা
কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে দলটি। কমিটিতে উদবাতুল বারী আবুকে সভাপতি এবং ইউসুফ মোল্লা টিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কুমিল্লার বুড়িচংয়ে ৯ বছর বয়সী এক ছেলে শিশুকে বলাৎকারের পর হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
কুমিল্লা নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণে আনতে নতুন উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। বর্তমানে নগরীতে প্রায় ৪৮হাজার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করলেও, এখন থেকে সর্বোচ্চ ১০হাজার অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় দুই হাজার ৩
কুমিল্লা নগরীতে ফুটপাত দখল করে অবৈধ দোকান বসিয়ে ভাড়া দেওয়ার অভিযোগে আটটি ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)।
কুমিল্লা নগরীর উত্তর গাংচর প্রকাশ্যে মোগলটুলি এলাকায় ভাতিজীকে ধর্ষণের অভিযোগে কাজী মোজাম্মেল হক রিফাত (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় সংঘর্ষের সময় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আবু হানিফ অপু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
কুমিল্লার দাউদকান্দি থানার দুই উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ১৬০ কেজি গাঁজা বিক্রির অভিযোগ উঠেছে। মহাসড়কে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা গাঁজা মাদক কারবারিদের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কু্বি) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮৩ কোটি ২৯ লক্ষ ৯৫ হাজার টাকার বাজেট অনুমোদন হয়েছে।