শরতের শেষে হেমন্তের শুরুতে উত্তরের অন্যান্য জেলার মতো কুড়িগ্রামেও শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। গত কয়েক দিন ধরে জেলার সর্বত্র ঘন কুয়াশা ও শীতল হাওয়া অনুভূত হচ্ছে। ঘাস ও গাছের পাতায় জমছে শিশিরবিন্দু।
কুয়াশা
কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় আচ্ছন্ন লালমনিরহাটের গ্রাম-গঞ্জ। বিশেষ করে নদীর চরাঞ্চল এবং তীরবর্তী লোকালয় ধুকছে ঠান্ডার প্রকোপে। কুয়াশার চাদরে যেন ঢাকা পড়েছে পুরো জনপদ।
সারাদেশে অতি ঘন কুয়াশা পড়বে সকাল পর্যন্ত। এতে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহণ এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে। বুধবার (৩ জানুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
ঘন কুয়াশার কারণে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
নীলফামারীর সৈয়দপুরে ঘন কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি বেসরকারি কোম্পানির দুটি ফ্লাইট। এতে ওই দুই ফ্লাইটের সৈয়দপুরগামী প্রায় ১৪০ জন যাত্রী নিয়ে পুনরায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। অপরদিকে ঢাকাগামী শতাধিক যাত্রী সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েছে।
কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের গাছের সঙ্গে পিকআপভ্যানের ধাক্কায় সুনামগঞ্জের ৩ মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সোমবার (১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের মানুষ। দুদিন থেকে কুড়িগ্রামে ঘন কুয়াশায় সকাল ৯টা পর্যন্ত ঢাকা থাকছে চারদিক। সঙ্গে বইছে উত্তরের হিমেল হাওয়া।
ঘন কুয়াশার কারণে আজ ভোর থেকেই উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও , নীলফমারীসহ পাশের জেলাগুলো ঘন কুয়াশায় ঢেকে গেছে। ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের জেলাগুলোতেও ঘনকুয়াশায় ছেয়ে গেছে। এদিন সকাল নয়টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি অনেক জায়গায়।
ঘন কুয়াশায় ঢাকা পড়েছে ভারতের উত্তরাঞ্চল। ফলে দিল্লিসহ পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়ে রেড অ্যালার্ট জারি করেছে স্থানীয় প্রশাসন।