ভয়াবহ ঘূর্ণিঝড় 'বিপর্যয়' ভারতের গুজরাতে বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গুজরাত এবং পাকিস্তানের মধ্যবর্তী উপকূলের উপর দিয়ে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ ১৫০ কিমি বেগে বইবে ঝড়।
- স্বচ্ছ প্রশাসন গড়তে কাজ করছে সরকার
- * * * *
- স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে চার দিনব্যাপী ‘ল’ ফেস্ট শুরু
- * * * *
- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন ওয়েবসাইট চালু
- * * * *
- শার্শায় জামায়াত ছেড়ে বিএনপিতে ২০ পরিবার
- * * * *
- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি শিমুল বিশ্বাস
- * * * *
গুজরাত
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলের উদ্বোধনী ম্যাচেই চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে দিলো গুজরাত টাইটান্স। গতবারের চ্যাম্পিয়ন দল ২০২২ সালে দু'বার মহেন্দ্র সিং ধোনির সিএসকে-কে হারিয়েছিল। ফের একবার দাপট দেখিয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করল হার্দিক পান্ডিয়ার দল।
ভারতের ঝুলন্ত সেতু ধসের ঘটনায় সেতুটির মেরামতকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ ৯ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ভারতের গুজরাত রাজ্যের মৌরবি ঝুলন্ত ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪০ হয়েছে বলে জানিয়েছেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সংভি। রোববার দিবাগত সারারাতে উদ্ধারকর্মীরা মোট ১৭৭ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে।
ভারতের গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী হলেন ভূপেন্দ্র প্যাটেল। গতকালই আচমকা পদত্যাগ করেছিলেন বিজয় রুপানি। এরপর একদিনের মাথায় বিজেপি পরিষদীয় দল নতুন মুখ্যমন্ত্রী বেছে নিল। জানা গিয়েছে সর্বসম্মতিক্রমেই ভূপেন্দ্রকে বিজয় রুপানির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয়েছে।
ভারতের গুজরাত রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বিজয় রূপানি। শনিবার তিনি সংবাদ সম্মেলনে এ কথা ঘোষণা করেন। এর আগে রাজ্যপাল আচার্য দেবব্রতের সাথে দেখা করে তার কাছে পদত্যাগপত্র দেন।