রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, ডাকাতি ও চাঁদাবাজি বেড়েছে অভিযোগ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যৌথ অভিযান চালানোর দাবি উঠেছে জাতীয় সংসদে। বুধবার সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ ধারায় জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে জামায়াতের সংসদ-সদস্য সালাহ উদ্দিন এবং একই দলের সংরক্ষিত নারী আসনের সদস্য সাবিকুন্নাহার এ অভিযোগ করেন।
চাঁদাবাজি
পদ্মা, যমুনাসহ দেশের সব নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাস, ডাকাতি এবং প্রশাসনিক হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ বাল্কহেড ড্রেজার মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের নেতারা।
মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে আরও কার্যকর অভিযান পরিচালনার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সব ইউনিটকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস বন্ধ এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে না।
গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও কোনাবাড়ী থানার ওসির স্বাক্ষর নকল করে বাংলাদেশ অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ফেডারেশনের নামে ভুয়া অনুমতিপত্র বানিয়ে চাঁদাবাজি করার সময় আ. মমিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। তিনি বলেছেন, এসব অপরাধে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের নাওডোবা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শরীয়তপুরের জাজিরায় চাঁদাবাজি, লুটপাট এবং ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সহ-সভাপতি সুরুজ মাদবর ও তার ছেলে স্বাধীন মাদবরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠনোর আদেশ দিয়েছেন আদালত।
বরিশালের বাবুগঞ্জে এক বালু ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে লিখিত মুচলেকা দিয়ে মুক্তি পান তারা।
নৌপথে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মোংলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নৌযান শ্রমিক-কর্মচারীরা।