রসালো ফল জাম্বুরা চলে এসেছে বাজারে। ভিটামিন ও নানা উপকারী খনিজের উৎস এই ফল। জাম্বুরা মেখে ফেলতে পারেন কাঁচা মরিচ, ধনেপাতা, গুঁড়া মরিচ বা কাসুন্দি দিয়ে।
শিরোনাম
জাম্বুরা
বাজারে উঠে গেছে জাম্বুরা। বাতাবি লেবু বা জাম্বুরা এক ধরনের সাইট্রাস ফল। ক্যানসার প্রতিরোধী অ্যান্টিঅক্সিডেন্টসহ আরও বেশ কিছু প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে।
জাম্বুরায় প্রচুর পরিমাণে পটাশিয়াম। যা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। ভিটামিন সি ও বি হাড়, দাঁত, ত্বক ও চুলে পুষ্টি যোগায় এবং সুন্দর রাখতে সাহায্য করে। জ্বর, মুখের ঘা ইত্যাদি রোগে জাম্বুরা বেশ উপকারী।