অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে এবার রেকর্ডসংখ্যক ১১ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম উঠছে ড্রাফটে। ১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী আসরের ড্রাফট।
ড্রাফট
টি-টোয়েন্টির পর এবার জনপ্রিয়তা বাড়ছে টি-টেন লিগের। তাই এবার টি-টেন লিগ আয়োজন করতে যাচ্ছে কানাডাও। আর দেশটির এই প্রথম আসরটিতে খেলতে খেলতে নারী-পুরুষ মিলিয়ে রেজিস্ট্রেশন করেছেন ১৩৭০জন ক্রিকেটার। যেখানে নাম আছে দুই বাংলাদেশিরও।
পাকিস্তান সুপার লিগে এবার বাংলাদেশের তিন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। নাহিদ রানার সঙ্গে লিটন দাস ও রিশাদ হোসেনরা জায়গা করে নিয়েছেন সেখানে।
পাকিস্তানের লাহোর ফোর্টে অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের প্লেয়ার্স ড্রাফট। যেখানে বাংলাদেশের ছিলেন ৩৯ ক্রিকেটার। তাদের মধ্য থেকে দল পেয়েছেন ৩ জন।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটের প্লাটিনাম এবং গোল্ড ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের নাম আগেই জানা গিয়েছিল।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরকে সামনে রেখে আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। যেখানে নাম লিখিয়েছেন সাকিব-মোস্তাফিজসহ ৩০ বাংলাদেশি ক্রিকেটার। ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সাধারণত মাঠে গড়ায় বছরের শুরুর দিকে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। তবে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় পিএসএলের আগামী মৌসুম হবে এপ্রিল-মে মাসে। একই সময়ে মাঠে গড়ায় আইপিএলে। ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের নিলাম হয়ে গেলেও পিএসএলের আসছে মৌসুমের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১১ জানুয়ারি।
ডিসেম্বরে হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর এগারোতম আসর। আজ সোমবার হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। আজকের প্লেয়ারদের দলবদলের পর্ব দিয়ে শুরু হচ্ছে আনুষ্ঠানিকতা।
দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটে এসেছেন শাকিব খান। ঢাকা ক্যাপিটালসের মালিকানায় রয়েছেন ঢালিউড সুপারস্টার। শাকিবের সঙ্গে ঢাকা ক্যাপিটালসের টেবিলে রয়েছেন আরেক অভিনেতা মামনুন ইমন।
বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট আগামীকাল সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে বেলা ১১টা থেকে শুরু হবে এই ড্রাফটের কার্যক্রম।