ইসরাইলি বিমান হামলায় অন্তত দুই সিরীয় সৈন্য নিহত এবং দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর অচল হয়ে পড়েছে। সিরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।
দামেস্ক
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরাইল রাতভর দামেস্কো এলাকায় কামানের গোলা বর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।গণমাধ্যম আরো জানিয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।