নৌপথে

আরিচা-কাজিরহাট নৌপথে ঘন কুয়াশায় মাঝ নদীতে আটকে আছে ফেরি

আরিচা-কাজিরহাট নৌপথে ঘন কুয়াশায় মাঝ নদীতে আটকে আছে ফেরি

ঘন কুয়াশায় যমুনা নদীর আরিচা-কাজিরহাট নৌপথের মার্কিং চ্যানেল ঢেকে যাওয়ায় যাত্রী ও যানবাহনসহ ধানসিঁড়ি নামের একটি ফেরি মাঝ নদীতে আটকে আছে। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মাঝ নদীতেই ফেরিটি নোঙর করা হয়। এরপর থেকেই এই রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র কাজিরহাট ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. ফখরুজ্জামান।

কক্সবাজার-মহেশখালী নৌপথে সি-ট্রাক চলাচল শুরু

কক্সবাজার-মহেশখালী নৌপথে সি-ট্রাক চলাচল শুরু

কক্সবাজার মহেশখালী নৌপথে প্রথমবারের মতো সি-ট্রাক সার্ভিস চলাচল শুরু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় পরীক্ষামূলকভাবে এই সি-ট্রাক চালু করা হয়।

শ্রমিক ধর্মঘটে নৌপথে পণ্য পরিবহনে অচলাবস্থা

শ্রমিক ধর্মঘটে নৌপথে পণ্য পরিবহনে অচলাবস্থা

নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘটে শনিবার টানা দ্বিতীয় দিনের মতো দেশের বিভিন্ন নৌরুটে বন্ধ ছিল পণ্যবাহী নৌযান চলাচল। এর ফলে নদীপথে পণ্য পরিবহণে দেখা দিয়েছে অচলাবস্থা। ধর্মঘটের প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরেও

কয়েক ঘণ্টা পর দুই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

কয়েক ঘণ্টা পর দুই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার পর দুই নৌপথ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট রুটে ফেরি ও নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।