আধিপত্য বিস্তার নিয়ে শরীয়তপুরের নড়িয়ায় আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। এই সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।