আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে শহীদ শরীফ ওসমান বিন হাদির বীরত্বগাথা যুক্ত হচ্ছে না। সরকারের বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সর্বশেষ উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার চূড়ান্ত পরিকল্পনায় বিষয়টি নিয়ে কোনো আলোচ্যসূচি (এজেন্ডা) রাখা হয়নি।
পাঠ্যবইয়ে
ভারতের এক উচ্চমাধ্যমিক গাইড বইয়ে স্থান পেয়েছেন ‘দ্য বং গাই’ খ্যাত ইউটিউবার কিরণ দত্ত। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক; পাঠ্যবইয়ে বিনোদনমূলক কনটেন্ট নির্মাতার নাম কেন, তা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে।
২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধকে নিয়ে অসম্পূর্ণ তথ্য রয়েছে। লেখা হয়েছে পানি বিতরণ করতে করতে মুগ্ধ নিহত হয়েছেন। কিন্তু কীভাবে এই বীর নিহত হয়েছেন তার বিবরণ দেওয়া হয়নি।
নতুন শিক্ষাবর্ষের নতুন শিক্ষাক্রমের পাঠ্যপুস্তক অনলাইনে উন্মুক্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এখন থেকে চাইলে ডাউনলোড করে শিক্ষার্থীরা এসব বই পড়তে পারবেন। তবে এর জন্য তাদেরকে ৫টি ধাপ অনুসরণ করতে হবে।
মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সৌদি আরবের পাঠ্যবইয়ে থাকা বেশিরভাগ মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলা হয়েছে। ইম্পেক্ট-সি নামের একটি ইসরায়েলি এনজিও ও পর্যবেক্ষক সংস্থা এই তথ্য জানিয়েছে।
পাঠ্যবইয়ের ভুল স্বীকার করে এবার সংশোধনী দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নবম-দশম শ্রেণির তিনটি পাঠ্যবইয়ের সংশোধনী দেয়া হয়েছে।মঙ্গলবার (১৭ জানুয়ারি) সংশোধনী প্রকাশ করেছে এনসিটিবি।
ষষ্ঠ থেকে নবম-দশম ও একাদশ শ্রেণির সরকারি পাঠ্যবইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে তথ্যবিভ্রাট প্রসঙ্গে প্রশ্ন তুলে রুল জারি করেছেন হাইকোর্ট।