অন্দরসজ্জা বা ঘরের শোভা বাড়াতে মানিপ্লান্টের জুড়ি মেলা ভার। পানি হোক কিংবা মাটি—খুব একটা বেশি ঝামেলা ছাড়াই যেকোনো পাত্রে দিব্যি বেড়ে ওঠে এই গাছ। অতিরিক্ত যত্নের প্রয়োজন না পড়লেও, মাঝে মাঝে গাছটি কেমন যেন ঝিমিয়ে পড়ে। বাড়ে তো না-ই, বরং পাতা ছোট হয়ে হলুদ হয়ে ঝরে পড়তে শুরু করে।