চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ক্লুলেস মিজান হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদকসেবন সংক্রান্ত বিরোধেই পিঠে বন্ধুর ছুরিকাঘাতে খুন হন মিজান।
এ ঘটনায় মিজানের বন্ধু শাহীন আলীকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ১৪ ইঞ্চি গরু কাটা ছোরা।