ব্রিটিশ রাজতন্ত্রে পরিবর্তনের বার্তা দিলেন যুবরাজ উইলিয়াম। এক টেলিভিশন শো-র জন্য দেওয়া সাক্ষাৎকারে ব্রিটিশ রাজপরিবারের বড় পুত্র তথা হবু রাজা প্রিন্স উইলিয়াম স্পষ্ট বললেন, ‘আমি রাজা হলে রাজতন্ত্রে বেশ কিছু নিয়ম বদল করতে চাই, ভালোর জন্য।
রাজতন্ত্র
নেপালের রাজতন্ত্র পুনর্বহালের দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুইজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।
কানাডায় ব্রিটিশ রাজতন্ত্র নিয়ে সাংবিধানিক বিতর্ক পুনরায় শুরু করতে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।ব্রিটিশ রাজ স্বয়ংক্রিয়ভাবে কানাডার রাষ্ট্রপ্রধান।
তার সমস্ত আড়ম্বরের জন্য, এবং সব রকম পরিস্থিতিতে, রাজতন্ত্র সারা বিশ্বের সামনে ব্রিটেনের অন্যতম প্রধান প্রতীক। এবং ইতিহাসের এক হাজার বছরেরও বেশি সময়ে এই রাজতন্ত্রকে ব্রিটেনের "সফট পাওয়ারের" (অন্যকে আকৃষ্ট করার ক্ষমতা) সবচেয়ে শক্তিশালী উৎস বলে বিবেচনা করা হয়।
অস্ট্রেলিয়ার সিডনি শহরের লিটিয়ানা রাকারাকাতিয়া টার্নার বলছিলেন, ‘আমি বড় হয়েছি 'গড সেভ দ্য কুইন' গেয়ে, কিন্তু আজই প্রথম গাইছি 'গড সেভ দ্য কিং'। রানির জন্য মন খারাপ লাগলেও চার্লসের জন্য আমি গর্বিত।
রানি দ্বিতীয় এলিজাবেথের পরলোকগমনের পরেই প্রথামাফিক তার পুত্র চার্লসের নাম ঘোষিত হয়েছে রাজা হিসেবে। তবে কমনওয়েলথ দেশগুলোতে রাজা তৃতীয় চার্লসের কর্তৃত্ব শুরুতেই প্রশ্নের মুখে।
গণতন্ত্রপন্থী ছাত্রদের সঙ্গে পুলিশ এবং রাজতন্ত্রপন্থীদের সংঘর্ষে উত্তপ্ত ব্যাংককের রাজপথ। বহু ছাত্র আহত। ফের উত্তপ্ত ব্যাংকক। মঙ্গলবার গণতন্ত্রপন্থী ছাত্রদের সঙ্গে তুমুল সংঘর্ষ হয় রাজতন্ত্রপন্থী সমর্থকদের।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলমান শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচী থামানোর লক্ষ্যে থাই সরকার ব্যাংককে জরুরি অবস্থা জারির আদেশ দিয়েছে।
থাইল্যান্ডের বিক্ষোভকারীরা রাজপ্রাসাদের কাছে একটি ফলক বসিয়েছে যাতে ঘোষণা করা হয়েছে: "থাইল্যান্ড জনগণের ... রাজার নয়।" একে রাজা মাহা ওয়াচিরালংকনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ বলেই দেখা হচ্ছে।