প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকা এবং সচিবালয় ও তৎসংলগ্ন এলাকায় আগামীকাল সোমবার থেকে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সভা-সমাবেশে
জনশৃঙ্খলা রক্ষায় সুপ্রিম কোর্ট এলাকা ও আশপাশে সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন ও শোভাযাত্রাসহ সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ১৪ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
প্রধান বিচারপতির বাসভবন ও সুপ্রিমকোর্ট চত্বরসংলগ্ন এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
টঙ্গীর ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণহানির ঘটনায় ময়দানটি ঘিরে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে, বর্তমান শান্তিপূর্ণ পরিস্থিতি বিবেচনায় ১৬ দিন পর অবশেষে প্রত্যাহার করা হয়েছে সেই নিষেধাজ্ঞা।
মসজিদ কিংবা অন্যান্য উপাসনালয়ে নামাজ ও প্রার্থনার আগে ও পরে যেকোনো ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
গণ-জমায়েত হয় এমন সব ধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি)। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এ সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ।