ইসলাম

নামাজের রাকাত ছুটে গেলে করণীয়

নামাজের রাকাত ছুটে গেলে করণীয়

যারা নিয়মিত মুসল্লি, তারা আগে-ভাগে মসজিদে উপস্থিত হন। ফলে জামাতে নামাজ আদায়ে তাদের কোনো অসুবিধা হয় না। তবে হতে পারে-কখনো কোনো কারণে মসজিদে আসতে দেরি হয়ে যায়। তখন দুই-এক রাকাত নামাজ ছুটে যায়।

নৈতিকতা সব উন্নয়নের মূল চাবিকাঠি

নৈতিকতা সব উন্নয়নের মূল চাবিকাঠি

নৈতিকতা খুবই রসহীন একটি শব্দ। এই নিয়ে কেউ কথা বললে তার প্রতি আগ্রহী লোকের সংখ্যা খুবই নগণ্য পাবেন। এই যে প্রবন্ধটি উপস্থাপন করা হচ্ছে তার পাঠক সংখ্যা ক’জন হবে আল্লাহ মালুম। আগেই বলে রাখি ‘নৈতিকতা’ বলতে আমি তাকওয়াকে বোঝাচ্ছি। যেই তাকওয়া মানুষের চরিত্রকে সুন্দর করে, সমাজ ও সভ্যতাকে সুন্দর করে।

হাউজে কাউছারের পানি থেকে বঞ্চিত হবে যারা

হাউজে কাউছারের পানি থেকে বঞ্চিত হবে যারা

আতাউর রহমান খসরু: জান্নাতের একটি ঝরনার নাম ‘কাউছার’। এই ঝরনার পানি হবে মিশকের মতো সুরভিত ও দুধের মতো সাদা। যে সেখান থেকে একবার পান করবে, সে কখনো পিপাসার্ত হবে না। প্রিয় নবী (সা.) তার উম্মতদের এই ঝরনার পানির বিবরণ এভাবে দিয়েছেন।

ইমানদারি ও মানবসেবা মুমিনদের শ্রেষ্ঠ সম্পদ

ইমানদারি ও মানবসেবা মুমিনদের শ্রেষ্ঠ সম্পদ

মাওলানা সেলিম হোসাইন আজাদী: রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘দুনিয়ার মানুষ টাকা-পয়সা, বাড়ি-গাড়ি এসব বৈষয়িক সম্পত্তিকে শ্রেষ্ঠ মনে করে। কিন্তু একজন মানুষের শ্রেষ্ঠ সম্পদ হলো দুটি জিনিস।

ইসলামে মান-অভিমানের সীমারেখা

ইসলামে মান-অভিমানের সীমারেখা

মো. আবদুল মজিদ মোল্লা:  ব্যক্তিগত জীবনে, পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে, এমনকি কর্মক্ষেত্রের নানা ঘটনায় মান-অভিমানে ভারী হয় মানুষের মন। কখনো কখনো এই মান-অভিমান সম্পর্কের ছেদ টেনে দেয়।

জুমার দিনের আমল ও ফজিলত

জুমার দিনের আমল ও ফজিলত

মুফতি মুহাম্মদ ওসমান সাদেক: আল্লাহ রাত ও দিনকে সৃষ্টি করেছেন। সব দিনের মধ্যে জুমাবার বা শুক্রবারকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কোরআন ও হাদিসে এই দিনের বিশেষ সম্মান ও মর্যাদা বর্ণিত হয়েছে।

পাপ নিজের মঙ্গলের কথা ভুলিয়ে দেয়

পাপ নিজের মঙ্গলের কথা ভুলিয়ে দেয়

মাওলানা সাখাওয়াত উল্লাহ: পাপ নিজের মঙ্গলের কথা ভুলিয়ে দেয়। পাপী নিজেকেই ভুলে যায়। মহান আল্লাহ বলেন, ‘তোমরা তাদের মতো হয়ো না, যারা আল্লাহকে ভুলে গেছে। যার ফলে আল্লাহ তাদের আত্মবিস্মৃত (আত্মভোলা) করে দিয়েছেন। এরাই তো সত্যিকার পাপাচারী।’ (সুরা হাশর, আয়াত : ১৯)

চারপাশ ভর্তি রিজিক বাড়ানোর আমল

চারপাশ ভর্তি রিজিক বাড়ানোর আমল

মাওলানা সেলিম হোসাইন আজাদী: সৃষ্টির সেরা জীব মানুষ আর তার শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন গাছ, পাখি, পাহাড়, নদী, সাগর, মহাসাগর। সূর্য পৃথিবীকে আলো দেয়, চাঁদ রাতকে মহিমান্বিত করে, সমুদ্রের উত্তাল স্রোত খেলা করে, নদী বয়ে চলে, সূর্যোদয়-সূর্যাস্ত, পৃথিবীর সমস্ত সৌন্দর্য ও চমক, মানুষের সুখশান্তির জন্যই। 

বিশ্বনবীর ভবিষ্যদ্বাণী: দুর্যোগে ধ্বংস হবে আরবজাতি

বিশ্বনবীর ভবিষ্যদ্বাণী: দুর্যোগে ধ্বংস হবে আরবজাতি

মাহমুদুল হাসান আরিফ: বিশ্বনবী (সা.)-এর হাদিস থেকে জানা যায়, এক নিকটবর্তী দুর্যোগে আরবজাতি ধ্বংস হবে। জয়নব বিনতে জাহাশ (রা.) বলেন, একবার নবী (সা.) রক্তবর্ণ চেহারা নিয়ে ঘুম থেকে জেগে উঠলেন এবং বলতে লাগলেন, ‘লা ইলাহা ইল্লাল্লাহ—আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।’

কেমন হবে হাশরের ময়দান

কেমন হবে হাশরের ময়দান

মাওলানা সাখাওয়াত উল্লাহ: কিয়ামতের দিন যে মাঠে পৃথিবীর আদি-অন্ত সব মানুষকে সমবেত করা হবে ওই মাঠকে হাশরের ময়দান বা কিয়ামতের ময়দান বলা হয়। পরকালে বিচারের জন্য কবর থেকে উত্থিত হয়ে সব প্রাণী এই মাঠে দণ্ডায়মান থাকবে। পৃথিবীই হবে হাশরের মাঠ।

ধর্ম নিয়ে বাড়াবাড়ি ইসলামে নিষিদ্ধ

ধর্ম নিয়ে বাড়াবাড়ি ইসলামে নিষিদ্ধ

এম এ মান্নান: ইসলামে ধর্ম নিয়ে বাড়াবাড়ি নিষিদ্ধ। মহানবী হজরত মুহাম্মদ (সা.) তাঁর বিদায় হজে বলেছেন, ‘তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি কোরো না, অতীতে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছে তারাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে।’

লাশ দেখে উচ্চৈঃস্বরে কান্নাকাটি নিষিদ্ধ

লাশ দেখে উচ্চৈঃস্বরে কান্নাকাটি নিষিদ্ধ

আল্লামা মাহমূদুল হাসান: আমাদের দেশে অনেকেই বলেন, মৃত স্ত্রীকে স্বামী আর মৃত স্বামীকে স্ত্রী দেখতে পারেন না। অথচ শরিয়তে এর কোনো ভিত্তি নেই। অন্যদিকে মৃত পুরুষ হোক অথবা মহিলা হোক সমাজের সমস্ত মাহরাম, গায়রে মাহরাম সবাই দেখে থাকে।

রাসূল সা:কে ভালোবাসবেন কিভাবে

রাসূল সা:কে ভালোবাসবেন কিভাবে

রাসূলুল্লাহ সা:কে ভালোবাসা ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যেক ঈমানদার ব্যক্তির ওপর তাঁকে ভালোবাসা ফরজ বা অত্যাবশ্যক। একজন মুসলিমের কর্তব্য হলো রাসূলুল্লাহ সা:কে নিজের জীবনের চেয়েও অধিক ভালোবাসা। 

সব নিষেধাজ্ঞা ওঠার পর হারামাইনে প্রথম জুমা

সব নিষেধাজ্ঞা ওঠার পর হারামাইনে প্রথম জুমা

করোনার কারণে দেড় বছরের বেশি সময় ধরে পুরোপুরি বন্ধ ও বিভিন্ন নিষেধাজ্ঞার আওতায় ছিল মক্কার মসজিদ আল হারাম এবং মদিনার মসজিদে নববি। তবে সম্প্রতি পবিত্র দুই মসজিদে নামাজ আদায় ও পরিদর্শনের ক্ষেত্রে সব নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

মধ্যপন্থা অবলম্বন ইসলামের আদর্শ

মধ্যপন্থা অবলম্বন ইসলামের আদর্শ

মুফতি রফিকুল ইসলাম আল মাদানী: মহান প্রভু কোরআনে কারিমে ইরশাদ করেন, ‘এমনিভাবে আমি তোমাদের এক মধ্যপন্থি জাতিরূপে প্রতিষ্ঠিত করেছি।’ সুরা বাকারা, আয়াত ১৪৩।

রবিউল আউয়ালে আগমন করলেন আমাদের প্রিয় নবী (সা.)

রবিউল আউয়ালে আগমন করলেন আমাদের প্রিয় নবী (সা.)

মুফ্তি হেলাল উদ্দীন হাবিবী: রবিউল আউয়াল হিজরী বর্ষের তৃতীয় মাসের নাম। যার অর্থ প্রথম বসন্ত। পৃথিবীতে যে কয়টি কাল বা ঋতু প্রবাহমান, এর মধ্যে সবচেয়ে উত্তম কাল বা ঋতু হলো বসন্তকাল। তাইতো পৃথিবীর বিভিন্ন দেশের কবিগণ বিভিন্ন ভাষায় এই ঋতু নিয়ে হাজারো কাব্য রচনা করেছেন।