বাংলাদেশ

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম ইমরান (২৬)। এ ঘটনায় শাহাদাত (২০) ও সিদ্দিক (২৫) নামে দুই যুবক আহত হয়েছেন।

‘সরকারি হাসপাতালে প্রাইভেট প্রাকটিস’

‘সরকারি হাসপাতালে প্রাইভেট প্রাকটিস’

বাংলাদেশের সরকারি হাসপাতালের ডাক্তাররা মার্চের ১ তারিখ থেকে নিজ প্রতিষ্ঠানে রোগী দেখতে পারবে। ডাক্তাররা সরকারি হাসপাতালে ডিউটি শেষে ওই হাসপাতালেই প্রাইভেট প্র্যাকটিসের সুবিধা পাবে, অর্থাৎ টাকা নিয়ে রোগী দেখতে পারবে।

চাঁদপুরে শিশু নাবিল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

চাঁদপুরে শিশু নাবিল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা (প.) ইউনিয়নে অপহরণের পর মুক্তিপণের ১০ লাখ টাকা না পেয়ে শিশু নাবিল হোসেন ইমনকে (৬) হত্যা করা হয়। হত্যার ঘটনায় করা মামলায় সোমবার আসামি মো. শাহজালাল হোসেন সোহাগকে (২৬) মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। 

ভোলায় নতুন কূপে গ্যাসের বড় মজুদের সন্ধান

ভোলায় নতুন কূপে গ্যাসের বড় মজুদের সন্ধান

ভোলা নর্থ-২ নম্বর কূপে গ্যাসের বড় মজুদের সন্ধান পাওয়া গেছে। রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্সের মালিকানাধীন এই গ্যাসক্ষেত্রে এটি দ্বিতীয় কূপ। এর আগে ভোলা নর্থ ১ কূপে ২০১৮ সালে গ্যাস পাওয়া যায়। এই কূপটি খনন করছে রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি গ্যাজপ্রম। গত ডিসেম্বরে এখানে কূপ খনন কাজ শুরু হয়। কূপটি থেকে দিনে ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে আশা করছে পেট্রোবাংলা।

ইসির সামর্থ্য অনুযায়ী যে কয়টি আসনে ইভিএম দিবে; আওয়ামী লীগ তা মেনে নেবে : ওবায়দুল কাদের

ইসির সামর্থ্য অনুযায়ী যে কয়টি আসনে ইভিএম দিবে; আওয়ামী লীগ তা মেনে নেবে : ওবায়দুল কাদের

নির্বাচন কমিশনের (ইসি) সামর্থ্য অনুযায়ি যে কয়টা আসনে ইভিএম দিতে পারবে; আওয়ামী লীগ তা মেনে নেবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পাবনায় ১৪ বছর আগে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

পাবনায় ১৪ বছর আগে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

পাবনা সদর উপজেলার চরতারাপুরে স্কুল নিয়ে বিরোধকে কেন্দ্র করে মাহাতাব উদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদন্ডদিয়েছেন আদালত।

সাংবাদিক রোজিনার বিরুদ্ধে পিবিআইকে মামলা তদন্তের নির্দেশ

সাংবাদিক রোজিনার বিরুদ্ধে পিবিআইকে মামলা তদন্তের নির্দেশ

দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে ‘অবৈধভাবে স্পর্শকাতর সরকারি নথি সংগ্রহ ও ছবি তোলার’- চেষ্টার অভিযোগ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করতে বলেছে ঢাকার একটি আদালত।

খালেদা জিয়ার ১১ মামলার হাজিরা ১৫ মে

খালেদা জিয়ার ১১ মামলার হাজিরা ১৫ মে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় হাজিরার জন্য আগামী ১৫ মে দিন ধার্য করেছেন আদালত।সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ আছাদুজ্জামান নতুন এদিন ধার্য করেন।

বিচারকের বিরুদ্ধে স্লোগান : ব্যাখ্যা দিতে হাইকোর্টে ২১ আইনজীবী

বিচারকের বিরুদ্ধে স্লোগান : ব্যাখ্যা দিতে হাইকোর্টে ২১ আইনজীবী

ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজ বেগম শারমিন নিগারের বিরুদ্ধে দেওয়া অশ্লীল ও কুরুচিপূর্ণ স্লোগানের ব্যাখ্যা দিতে জেলার আইনজীবী সমিতির সম্পাদক মো: মফিজুর রহমান বাবুলসহ ২১ আইনজীবী হাইকোর্টে হাজির হয়েছেন।

বাসচাপায় শিক্ষার্থী নিহত : সহপাঠীদের বিমানবন্দর সড়ক অবরোধ

বাসচাপায় শিক্ষার্থী নিহত : সহপাঠীদের বিমানবন্দর সড়ক অবরোধ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া সুলতানার মৃত্যুর প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সহপাঠীরা কাওলা মোড়ে বিমানবন্দর সড়ক অবরোধ করেছে।

রামুতে ছেলের হাতে বাবা খুন

রামুতে ছেলের হাতে বাবা খুন

কক্সবাজারের রামু উপজেলায় মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন বাবা। রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য রাজা মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মানবতাবিরোধী অপরাধ : ত্রিশালের ৬ জনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধ : ত্রিশালের ৬ জনের মৃত্যুদণ্ড

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ত্রিশালের মো: মোখলেসুর রহমান মুকুলসহ ছয় আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।