প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ১৩টি জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেছেন। এর ফলে মোট কমিউনিটি ভিশন সেন্টারের সংখ্যা ১৩৫টিতে দাঁড়িয়েছে এবং তৃণমূলের এক তৃতীয়াংশ মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসার আওতায় আনা হয়েছে।
- শিশুদের ব্যাডমিন্টন উপহার দিলেন প্রধানমন্ত্রী
- * * * *
- দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেয়া হবে: প্রতিমন্ত্রী টুকু
- * * * *
- ‘অতীত পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ’
- * * * *
- নারায়ণগঞ্জে ট্রাকচাপায় মসজিদের ইমাম নিহত
- * * * *
- মারা গেছেন বিশিষ্ট নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু
- * * * *
বাংলাদেশ
খুলনার ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্টে ঘের মালিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক ঘের ব্যবসায়ী। মঙ্গলবার রাতে ফুলতলার বাড্ডাগাতী এলাকার রুহের বিলে এ ঘটনাটি ঘটে।
আবহাওয়া অধিদফতর বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়। সেখানে তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দীপে ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
নীলফামারীতে মিতালী এক্সপ্রেসের লাইট ইঞ্জিনের সাথে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা দিতে দেশের প্রতিটি বিভাগে ডেডিকেটেড হাসপাতাল প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
ব্যাংকগুলোতে ডলার সংকটের কারণে কয়লা আমদানির ঋণপত্র (এলসি) খুলতে অস্বীকৃতি জানানোর কারণে কয়লাচালিত ১৩২০ মেগাওয়াট পায়রা পাওয়ার প্লান্টের কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে 'বিজিবির টহল দল লক্ষ্য করে ব্যাপক গুলিবর্ষণ' ঘটেছে বলে জানা গেছে। সীমান্ত এলাকার মাদক কারবারিরা এই গুলিবর্ষণ করেছে বলে বিজিবি জানিয়েছে। এ ঘটনায় বিজিবির কেউ আহত না হলেও সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।
নোয়াখালী জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী বাজারের রেলওয়ে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
পৃথিবীর অন্য দেশ নয়, কেবল সৌদি আরবের হজযাত্রীদের জন্য হজের খরচ ৩০ শতাংশ কমছে বলে জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। একইসঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল এ কে এম আমিনুল হক।
বরিশাল নগরীতে আগুনে পুড়েছে দোকানসহ ৪টি ঘর। এ আগুনে আরও কমপক্ষে ১৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে জেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গাজীপুরের কাশিমপুরে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে কাশিমপুর থানাধীন জিতার মোড় এলাকার ওই কারখানায় এ ঘটনা ঘটে।
চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে তাণ্ডবের অভিযোগে ৪ হিজড়াকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকালে মিরপুর মডেল থানার ৩ নং সেকশনের ৮ নং রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ৪ হিজড়া হলেন- বৃষ্টি আফরিন (২৫), মধু (৩২), ঈশানী (২৫) ও সুমি (২২)।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার সময়সীমা নিয়ে কোনো ইঙ্গিত দেননি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির ‘শান্তিপূর্ণ’ আন্দোলনের নমুনা হামলা, ভাংচুর আর অগ্নিসংযোগ।
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৩০ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত।