বাংলাদেশ

বাংলাদেশের ঋণ অনুমোদন ৩০ জানুয়ারি বিবেচনা করতে পারে আইএমএফ

বাংলাদেশের ঋণ অনুমোদন ৩০ জানুয়ারি বিবেচনা করতে পারে আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী বোর্ড আগামী ৩০ জানুয়ারি বাংলাদেশের জন্য ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ অনুমোদনের বিষয়টি বিবেচনা করবে বলে আশা করা হচ্ছে।

কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি

কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি

কুষ্টিয়া প্রতিনিধি: বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও ১০দফা দাবী আদায়ের লক্ষ্যে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ সোমবার বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয় চত্তরে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া  জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

মুফতি ইব্রাহিমের কারাদণ্ড

মুফতি ইব্রাহিমের কারাদণ্ড

উসকানিমূলক বক্তব্য দেয়ার কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিশ্ব ইজতেমার ময়দান মঙ্গলবার খালি করে দেয়ার নির্দেশ

বিশ্ব ইজতেমার ময়দান মঙ্গলবার খালি করে দেয়ার নির্দেশ

গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ জানান, ইজতেমায় জরুরী পরিচ্ছন্নতা সেবা প্রদানের জন্য গাজীপুর সিটি করপোরেশনের সার্বক্ষণিক গার্বেজ ট্রাকসহ প্রায় ৬০০ পরিচ্ছন্নকর্মী মোতায়েন করা হয়েছে। ইজতেমা ময়দানের দক্ষিণ পাশে তুরাগ নদীর তীরে বর্জ্য ফেলার জন্য অস্থায়ীভাবে ড্যাম্পিং পয়েন্ট তৈরি করা হয়েছে।

গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেলো ৩ জনের

গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেলো ৩ জনের

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের সঙ্গে পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ হয়েছে। এসময় বেপরোয়া গতির বাসটির বাসটির ধাক্কায় দুই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন।

আজ আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সরকারের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের আওতায় দ্বিতীয় পর্যায়ে আজ ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানের নতুন চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন

বিমানের নতুন চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান হিসেবে মোস্তফা কামাল উদ্দিনকে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ছিলেন।

তাকসিমের যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ির সংবাদ ভিত্তিহীন: ঢাকা ওয়াসা

তাকসিমের যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ির সংবাদ ভিত্তিহীন: ঢাকা ওয়াসা

ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি রয়েছে বলে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও বানোয়াট বলে নিন্দা করেছে।

ভারতে পাচারকালে এক বছরে ১৬০ কেজি সোনা জব্দ

ভারতে পাচারকালে এক বছরে ১৬০ কেজি সোনা জব্দ

ভারতে পাচারকালে গত এক বছরে ১৬০ কেজি  সোনাসহ ৪২ ‘পাচারকারী’কে আটক করা হয়েছে। জব্দ এসব  সোনার মূল্য প্রায় ১২৯ কোটি  টাকা। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সীমান্তগুলো দিয়ে ভারতে পাচারকালে এই বিপুল পরিমাণ সোনা জব্দ করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

এমপি সোবহান দুর্নীতি করলে দুদক দেখবে : ইসি আলমগীর

এমপি সোবহান দুর্নীতি করলে দুদক দেখবে : ইসি আলমগীর

ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুস সোবহান মিয়ার (গোলাপ) বিরুদ্ধে যদি দুর্নীতির কিছু থাকে তাহলে সেটা দুর্নীতি দমন কমিশন (দুদক) দেখবে। দুদক তার বিরুদ্ধে মামলা করবে বলেও মনে করেন নির্বাচন কমিশনার (ইসি) মো: আলমগীর।

পাবনায় জসিম উদ্দিন কল্যাণ ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

পাবনায় জসিম উদ্দিন কল্যাণ ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

পাবনা প্রতিনিধি : শীতের তীব্রতা ক্রমান্বয়ে বাড়ায় মানুষের কষ্ট লাঘব করতে শীতবস্ত্র নিয়ে ছুটে গেল মরহুম জসীম উদ্দিন কল্যাণ ট্রাস্ট। শনিবার পাবনার আতাইকুলার আলোকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায়, দরিদ্র, শীতার্ত, এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীসহ নারী--পুরুষের মধ্যে ৪শ’ শীতবস্ত্র বিতরণ করা হয়।

নিষেধাজ্ঞার পর র‍্যাব সংস্কারে অভূতপূর্ব উন্নতি হয়েছে : ডোনাল্ড লু

নিষেধাজ্ঞার পর র‍্যাব সংস্কারে অভূতপূর্ব উন্নতি হয়েছে : ডোনাল্ড লু

ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এসিস্টেন্ট সেক্রেটারি ডোনাল্ড লু বলেছেন, নিষেধাজ্ঞার পর র‍্যাব সংস্কারে অভূতপূর্ব উন্নতি হয়েছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা নেমে এসেছে আশাতীত ভাবে।