বাংলাদেশ

১০ ডিসেম্বরের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সক্ষম : ডিএমপি কমিশনার

১০ ডিসেম্বরের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সক্ষম : ডিএমপি কমিশনার

১০ ডিসেম্বরের মতো ভবিষ্যতেও এমন চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সক্ষম বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। 

র‌্যাব-ডিবির তথ্যে ‘সন্তুষ্ট’ বুয়েটশিক্ষার্থীরা, কর্মসূচি স্থগিত

র‌্যাব-ডিবির তথ্যে ‘সন্তুষ্ট’ বুয়েটশিক্ষার্থীরা, কর্মসূচি স্থগিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যু নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও র‌্যাবের দেখানো তথ্যপ্রমাণে ‘সন্তুষ্ট’ বুয়েট শিক্ষার্থীরা। তাই আলোচিত এই হত্যা মামলা নিয়ে আপাতত কোনো কর্মসূচি দিচ্ছেন না তারা।

যে কারণে মেট্রোরেলের ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি

যে কারণে মেট্রোরেলের ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি

আগামী ২৯ ডিসেম্বর চালু হতে যাওয়া মেট্রোরেলের ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

দশ ডিসেম্বর বিএনপি’র পরাজয় হয়েছে  : তথ্যমন্ত্রী

দশ ডিসেম্বর বিএনপি’র পরাজয় হয়েছে : তথ্যমন্ত্রী

'বিজয়ের মাসে পাকবাহিনীর মতোই ১০ ডিসেম্বর বিএনপির পরাজয় হয়েছে'  বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী  মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বঙ্গবন্ধুর সমাধিতে ১৪ জন বিদেশি সাংবাদিকের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে ১৪ জন বিদেশি সাংবাদিকের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ১১ দেশের ১৪ জন সাংবাদিক।পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি ও অর্থনীতির বিকাশ তুলে ধরার লক্ষ্যে ভিজিট বাংলাদেশ কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে তারা টুঙ্গিপাড়ায় পৌঁছান। 

সব নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে : রওশন এরশাদ

সব নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে : রওশন এরশাদ

জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী রাজনীতিতে বিশ্বাসী। সে কারণে দেশের সব ক্রান্তিকালেও জাপা নির্বাচনে অংশ নেয়। আগামীতেও সব নির্বাচনে অংশ নেবে।

আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় মানুষের ঢল

আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় মানুষের ঢল

মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার বিকেলে রাজধানীতে লাখো মানুষের স্রোত নামিয়ে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। ঢাকা মহানগরীর ১৫টি নির্বাচনী এলাকা, ৪১টি থানা এবং শতাধিক ওয়ার্ড থেকে অজস্র মিছিলের স্রোতে এসে মিশে ছিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সামনে।

বাংলাদেশ সত্যিকারের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার : মার্কিন উপ-সহকারী সচিব

বাংলাদেশ সত্যিকারের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার : মার্কিন উপ-সহকারী সচিব

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর (এসসিএ) উপ-সহকারী সচিব আফরিন আক্তার বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি ‘সত্যিকারের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার’ হিসেবে দেখে এবং একটি শক্তিশালী সম্পর্কের জন্য আগামী ৫০ বছর কাজ করতে আগ্রহী।

প্রধানমন্ত্রী একজন ক্রীড়ানুরাগী : নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী একজন ক্রীড়ানুরাগী : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়ানুরাগী। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যরা ক্রীড়া নিবেদিত প্রাণ। 

৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল করার ঘোষণা বিএনপির

৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল করার ঘোষণা বিএনপির

২৪ ডিসেম্বরের পরিবর্তে ঢাকায় ৩০ ডিসেম্বর গণমিছিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।তিনি বলেন, পূর্ব ঘোষিত ১০ দফা দাবিতে আগামী ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে গণ মিছিলের যে কর্মসূচি ঘোষণা দিয়েছিল বিএনপি, সেই তারিখ পুনবিন্যাস করা হয়েছে।শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নজরুল ইসলাম খান।

দুই ভাইকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

দুই ভাইকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কুষ্টিয়ার দৌলতপুর দুই ভাইকে হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুমন (৩৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।  গতকাল রাতে ঢাকা আশুলিয়ার কুরগাঁও এলাকা হতে তাকে গ্রেপ্তার করেন। 

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে।শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে নগরের নাওজোর এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এবং সন্ধ্যায় টেকনগপাড়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনা ঘটে।

আওয়ামী লীগ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে  : কাদের

আওয়ামী লীগ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে : কাদের

আওয়ামী লীগ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার কথা বলেছিলেন, আমরা করেছি। এবার ৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন তিনি।