গাজীপুরের কোনাবাড়ীতে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশ
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত ৫০ বছরে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় থাইল্যান্ডের অব্যাহত সহায়তার প্রশংসা করেছেন। তিনি আঞ্চলিক সংহতির আহ্বান জানান।
কুমিল্লার বিজয়পুরে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনে কাটা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারের পেছনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শ্রমিকের নাম ইরাজুল ইসলাম (৩০)। তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায়।
কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক আফজল হোসেনসহ ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ'কে মিষ্টি উপহার দিয়ে বিজয় শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা।
‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে’ আগামী ১৯ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তন প্রাঙ্গণে সমাবেশ করবে ১৪ দল।
পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বেই আমাদের স্বাধীনতা, বঙ্গবন্ধুর নেতৃত্বেই আমাদের স্বাধীন বাংলাদেশ।
ঢাকায় জাতিসঙ্ঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস আজ বাংলাদেশের ৫১তম বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বাংলাদেশ অন্যান্য দেশের জন্য অনুকরণীয় নজির হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিজয় দিবসের কুচকাওয়াজে যোগদান ও প্রত্যক্ষ করেছেন। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর বিষয়ে তদন্ত সংস্থা ডিবি ও র্যাব ‘সুন্দর করে বিশ্লেষণ করেছে’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গাজীপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মার্কেটিং অফিসার দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার পর মহানগরীর বাসন থানাধীন টেকনগপাড়া এলাকার বিআরটিসি বাস ডিপো’র সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের বিজয় এখনও সংহত হয়নি। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত আর সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।
মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে এ শ্রদ্ধা জানান তারা।