জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সৌজন্য সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে তারা বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বঙ্গবন্ধুর চীন সফর, সংসদীয় কূটনীতি, বাংলাদেশের চলমান উন্নয়ন, কোভিড পরিস্থিতি থেকে উত্তরণ, দুদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ
পুলিশ ও বিএনপি নেতাদের মধ্যে বুধবারের সংঘর্ষের পর উত্তেজনা ও সহিংসতার আশঙ্কার কারণে বৃহস্পতিবার ঢাকায় গণপরিবহনের চলাচল তুলনামূলকভাবে কম ছিল।
বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ ১০ ডিসেম্বরই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের সমাবেশ আমরা করবো।
পাবনার ঈশ্বরদীতে বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) পাবনা-কুষ্টিয়া মহাসড়কের নওদাপাড়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় রূপপুর পারমাণবিক প্রকল্পের (আরএনপিপি) এক শ্রমিক নিহত হয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরে যেতে হবে। বাংলাদেশে চীনের বিদায়ী রাষ্ট্রদূত লী জিমিং আজ প্রধানমন্ত্রীর সাথে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত মকবুল হোসেনের লাশ দেখেতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কাকরাইলের নাইটএঙ্গেল মোড়ে বিক্ষোভ করছে বিএনপির নেতাকর্মীকে। এর আগে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এখান থেকে ফেরত পাঠায় পুলিশ।নয়া পল্টনের দুই রাস্তায় নাইটএঙ্গেল ও ফকিরাপুল মোড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এ দুটি রাস্তা চলাচলের জন্য জনসাধারণের জন্য নিষেধ করা হয়েছে।
বিএনপি দেশে সঙ্ঘাতের উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ আক্রমণ করবে না তবে আক্রমণের উস্কানি দিলে সমুচিত জবাব দেয়া হবে। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা নাশকতার উস্কানি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ঝিনাইদহে নাশকতা মামলায় ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গেল বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৬টি উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
প্রতারণা করে গ্রাহকের ৬০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে ভুয়া এনজিও’র মালিকসহ ৬ জনকে আটক করেছে র্যাব।
বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪৭৩ নেতাকর্মীর নামোল্লেখ করে মামলা করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাত আরও দেড় থেকে দুই হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
গাজীপুরের শ্রীপুরের কেওয়া নতুন বাজার এলাকায় একটি তুলার গুদামে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আরও তিন ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হয়েছে।
রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষে একজন নিহত, বেশ কয়েকজন আহত ও গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।
রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ পাঁচ নেতা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পার্টি অফিসে যেতে চাইলে নাইটেঙ্গেল মোড় থেকে ফিরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি ঢুকতে চাইলে পুলিশের বাধায় সেখানে থেকে ফিরে যান।
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে হামলা, হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।