গোলাপবাগ মাঠে রাজনৈতিক সমাবেশ আয়োজনে বিএনপি'র কাছ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এখন পর্যন্ত কোনো আবেদন পায়নি। আবেদন পাওয়ার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
বাংলাদেশ
বাসা থেকে তুলে নেয়ার আট ঘণ্টা পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে তুলে আনার কথা স্বীকার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা বলছে, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আনা হয়েছে।
রাজধানীর হাজারীবাগে দুই শিশুসন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক নারী। তাদের একজনের বয়স তিন বছর আর অপরজনের বয়স সাত মাস।
রাজধানীর কাকরাইলের নাইটএঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত সড়কে দেয়া হয়েছে ব্যারিকেড। পুরো পল্ট এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া বিএনপি কার্যালয়ের ফটকে তালা ঝুলছে।
চলমান রাজনীতির উদ্ভূত পরিস্থিতিতে করণীয় ঠিক করতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠকে বসছে।শুক্রবার বেলা ১১টায় ভার্চুয়ালি এই বৈঠক শুরু হয়।
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথে কড়াকড়ি আরোপ করেছে পুলিশ। বিভিন্ন স্থানে বসানো হয়েছে নিরাপত্তা ও তল্লাশি কেন্দ্র। ঢাকায় ঢুকতে সবাইকে চেক করছে পুলিশ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তাদের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।
রাজধানীর হাজারীবাগ থেকে নারী ও শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় আশঙ্কাজনক অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় তাদের লাশ উদ্ধার করা হয়।
রংপুরের গঙ্গাচড়ায় বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ ও কৌশলে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ছাত্রীর বাবা বাদী হয়ে ওই গৃহশিক্ষকের নামে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত রাকিবুল ইসলাম রাকিব (২৩) উপজেলার খলেয়া ইউনিয়নের আশরাফ আলীর ছেলে।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে আজ সন্ধ্যায় বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেছেন জাপান ও চীনের রাষ্ট্রদূতদ্বয়। রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং চীনের রাষ্ট্রদূত লি জিমিং সন্ধ্যায় বঙ্গভবনে আলাদা বৈঠক করেন।
রোহিঙ্গা সংকট মোকাবেলায় এবং বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয়দাতা সম্প্রদায়ের জীবনযাত্রার মান বজায় রাখতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা প্রদান অব্যাহত রাখবে।
অনুমতি না মেলায় আগের সিদ্ধান্ত থেকে সরে এলো বিএনপি। রাজধানীর নয়াপল্টনের পরিবর্তে এবার কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করতে চেয়েছে দলটি। তবে পুলিশের পক্ষ থেকে মিরপুর বাঙলা কলেজের মাঠ ব্যবহারের প্রস্তাব দেয়া হয়েছে।
১০ ডিসেম্বরে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে রাজধানীতে বাস চলাচল বন্ধ থাকার আশঙ্কা থাকলেও বাস মালিকরা জানিয়েছেন ওই দিন বাস চলবে।বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল (বুধবার) রাজধানী ঢাকায় সংঘটিত রাজনৈতিক সহিংসতা নিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। আজ (বৃহস্পতিবার) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই উক্ত বিবৃতিটি প্রকাশ করা হয়।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দুর্নীতিবাজ, স্বাধীনতা বিরোধী শক্তি ও অগ্নিসংযোগকারী সন্ত্রাসীরা যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘অগ্নিসন্ত্রাসীদের আর ক্ষমতায় আসতে দেয়া যাবে না।’
তথ্য ও সম্প্রচারমন্ত্রী মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নয়াপল্টনে বুধবারের ঘটনার জন্য বিএনপি এবং বিএনপি নেতারাই দায়ী।