‘শেখ হাসিনার সরকার জনগণের মঙ্গল চায়’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ‘এক সময় মনে হতো- টানেল বা পাতাল সড়ক নির্মাণ করা ধনী দেশ ছাড়া কারো পক্ষে সম্ভব না।
বাংলাদেশ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ঢাকার পল্টন এলাকায় বিএনপিকে সমাবেশ করার আনুষ্ঠানিক অনুমতি এখনো দেয়া হয়নি।
৩০ নভেম্বরের মধ্যে সড়কে ‘অবৈধ যানবাহন’ চলাচল বন্ধসহ ১১ দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশ্যে বলেছেন, সময় থাকতে মানে মানে কেটে পড়ুন। নইলে মানুষ আপনাদের বিদায় করবে। আজ বিকালে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন মেহের আফরোজ চুমকি এবং সাধারণ সম্পাদক হয়েছেন শবনম জাহান শিলা।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জনস্বাস্থ্য রক্ষায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, এক্ষেত্রে গাড়ি চালকদের সচেতন হতে হবে এবং অযথা হর্ন বাজানো বন্ধ করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ডা. মিলনের আত্মত্যাগ নতুন গতি সঞ্চারিত করে।তিনি বলেন, ‘সেদিনই দেশে জরুরি আইন ঘোষণা করা হয়। কিন্তু জরুরি আইন, কারফিউ উপেক্ষা করে ছাত্র-জনতা মিছিল নিয়ে বারবার রাজপথে নেমে আসে। অবশেষে স্বৈরশাসকের পদত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়।’
বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফরহানা বলেছেন, আমরা ১৪ বছর বীভৎস সময় পার করেছি। আমরা ভোট দিতে পারিনি। দেশে ২০১৪ সালের মতো আর ভোট হবে না। আগামী ২০২৪ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হবে। ইভিএম এ ভোট হবে না। ভোট হবে ব্যালটে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক। তাঁর কারণেই সমতলের মত পার্বত্য চট্টগ্রামেও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কল্যাণমূলক সংগঠন ফরেন অফিস স্পাউসেস এসোসিয়েশন (ফোসা) এর উদ্যোগে দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজার’ অনুষ্ঠিত হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এছাড়া ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বাংলাদেশের দক্ষিণ উপকূল থেকে অসংখ্য মানুষ প্রতিনিয়ত পৈতৃক ভিটে মাটি ছেড়ে শহরে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে দুর্যোগের কারণে এ সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে বলেই মনে করেন বিজ্ঞানীরা।মিশরে সদ্য সমাপ্ত কপ-২৭ জলবায়ু সম্মেলনে একটি ‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিল গঠনে সম্মত হয়েছে বিশ্ব।
খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ও আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন।
দেশের সব জেলা জজ ও আইনজীবী সমিতির কাছে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহিদ আইনজীবীদের তালিকা চেয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি ‘জনসেবা ও কূটনীতি’ ক্ষেত্রে তার ‘অনুকরণীয় সাফল্যের’ জন্য গুসি শান্তি পুরস্কার পেয়েছেন Gবৃহস্পতিবার ম্যানিলায় আয়োজিত একটি অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন তিনি।