আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি বলে টেক ব্যাক বাংলাদেশ। তারা বাংলাদেশেকে পেছনে নিয়ে যেতে চাচ্ছে। আবারও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে।
বাংলাদেশ
আগামী ৯ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।মঙ্গলবার (২২ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত দামে চিনি বিক্রি, অবৈধ মজুদ, মূল্য তালিকা না থাকায় মায়ের দোয়া বাণিজ্যালয় নামের একটি খাদ্যপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের মূল দর্শন।
ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ২৪ বাংলাদেশি কিশোর-কিশোরীকে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশন।
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার জেলার কালীগঞ্জ থানাধীন ঢাকা-চট্রগ্রাম রেলরুটের বড়নগর রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া সমাবেশে ‘আসল ঘোষণা’ দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সেদিন থেকে শুরু হবে এক দফার আন্দোলন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা হলো বিএনপি।
তিনি বলেন, ‘ঢাকায় আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি পালানোর ঘটনায় বিএনপি আওয়ামী লীগকে দায়ী করছে।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে পরীক্ষা-২০২০ এর (পদ সংখ্যা বৃদ্ধির) মাধ্যমে পিইডিপি-৪ এর লক্ষ্যমাত্রার পূর্ণতা এবং উত্তীর্ণ প্রার্থীদের (সর্বোচ্চ সংখ্যক) নিয়োগেদানে যথাযথ ব্যবস্থা করার জন্য মানববন্ধন করেছে চাকুরী প্রত্যাশীরা।
ঝাঁকজমকপুর্ণ ও আনন্দঘন পরিবেশ পাবনা সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কনফারেন্স রুমে আলোচনা ও কেক কাটার আয়োজন করা হয়।
পাবনার মিডিয়া অ্যাসোসিয়েশন আয়োজিত উত্তরবঙ্গ স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা ২০২২ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর(মুক্ত মঞ্চে)অনুষ্ঠিত হয়।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
কক্সবাজারের টেকনাফে ২৮ হাজার পিস ইয়াবাসহ ওমর হারুন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
চাঁদপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নাজমা আক্তার (৫৫) নামে সহকারী প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
জয়পুরহাটে ঘুরতে গিয়ে এক তরুণী (২৪) গণধর্ষণের ঘটনায় প্রেমিকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পশ্চিম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে একটি বসতঘর ও ১০টি দোকান পুড়ে ছাই হয়েছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।