প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসাধারণের আস্থা অর্জনে দৃঢ় মনোবল নিয়ে সেবা প্রদান করার জন্য নৌ পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষতির অভিযোজন ও প্রশমন নিয়ে এবারের জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-২৭) ব্যাপকভাবে আলোচনা হচ্ছে।
বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব এমন তলানিতে ঠেকেছে যে তারা এখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ নিয়েও রাজনীতি করছে।
দেশকে স্থিতিস্থাপক ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে যেসব গুরুত্বপূর্ণ সংস্কারে সাহায্য করতে পারে সেসব বিষয়ে সরকারের সাথে আলোচনা করতে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার শনিবার ঢাকায় আসছেন।
ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বরিশালসহ দক্ষিণাঞ্চলের পাঁচটি জেলা থেকে রাজধানী ঢাকায় বাস চলাচল বন্ধ রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো এবং আইসিটি খাতে বিনিয়োগের জন্য ব্রাজিলের বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়েছেন।
নারায়ণগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সিটি শাহীন (৩৫) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহতের বিরুদ্ধে হত্যাসহ ২৩টি মামলা রয়েছে। এ ঘটনায় র্যাবের পাঁচজন সদস্য আহত হয়েছেন।এ সময় ঘটনাস্থল থেকে ৪৫ গ্রাম হেরোইন, পিস্তল ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
সাড়ে ৫২ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ইউক্রেনের ‘ম্যাগনাম ফরচুন’ জাহাজ। গমগুলোর নমুনা সংগ্রহের পরে খালাসের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে লড়াই চালিয়ে যাচ্ছি।
নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তায় ৩ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার ইয়ালভা জোহানসন আজ রাজধানীর গুলশানে বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান কমিশন ডেলিগেশন প্রধানের দূতাবাস ভবনে অনুষ্ঠিত এক সভায় এই ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই যুদ্ধের কারণে গোটা বিশ্বকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের কমিশন ফর হোম অ্যাফেয়ার্স ইভা জোহানসনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য উন্নত দেশগুলোর প্রতিশ্রুত ১০০ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্রদানের সিদ্ধান্তকে অগ্রাধিকার দিবে। পাশাপাশি গ্লাসগো-শার্ম আল শেখ ওয়ার্ক প্রোগ্রাম অন দ্যা গ্লোবাল গোল অন এডাপটেশন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছি।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া তার বান্ধবী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রী আমাতুল্লাহ বুশরার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
কুষ্টিয়ার দহকুলার মাসুদ করিম লাল্টু হত্যা মামলায় সদর উপজেলার আলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান বিশ্বাসসহ ৬ জনের যাবজ্জীবন ও তিনজনকে বিভিন্ন মেয়াদে এবং প্রত্যেকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
রাজধানী যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নকর্মী নিহত হয়েছেন।নিহত পরিচ্ছন্নকর্মীর নাম-সেকান্দার আলী (৫০) ।। ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঢাকার কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুধবার দিবাগত রাতে এক নবদম্পতির মৃত্যু হয়েছে। দম্পতি ইসমাইল (২০) ও তার স্ত্রী কাজল আক্তার (১৮) উপজেলার আটি বাজার সুমন হাউজিং এলাকার বাসিন্দা।