সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুতের তারে জড়িয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় উপজেলা পরিষদের জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে কাজ করার সময় এ ঘটনাটি ঘটে।
বাংলাদেশ
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় এই নৌকাডুবি ঘটে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের দু’কোটি মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলন কপ-২৭-এ এক আলোচনায় তিনি বলেন, এটা সারা বিশ্বের জন্য নিরাপত্তা ঝুঁকি।
বান্দরবানের তুমব্রু সীমান্তে নোম্যান্সল্যান্ডে অভিযান চালাতে গিয়ে গুলিতে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের এক কর্মকর্তা ও এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন রোহিঙ্গা।
রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে রংপুর- ঢাকা মহাসড়কের বিশমাইল ঘোষপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে।
ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই বেলাল হোসেন (৩৫)খুন হয়েছেন । আজ সকালে উপজেলার মহিষকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযুক্ত বড়ভাই নুরুল হক হাওলাদারকে (৫০) আটক করে পুলিশে সোপর্দ করে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পদ্মা সেতুর বিরুদ্ধে চরম অপপ্রচারকারী বিএনপি নেতাদের লজ্জা থাকলে তারা সেতুতে ওঠার আগে প্রধানমন্ত্রী ও জাতির কাছে ক্ষমা চাইতেন।
দক্ষিণ এশিয়া সংক্রান্ত বিশ্বব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট মার্টিন রাইসার আজ বাংলাদেশে তার দ্বিতীয় সফর শেষ করেছেন এবং এবং বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে এবং একইভাবে সহনশীল এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করার জন্য ঋণদানকারী সংস্থার অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন
বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার ডা: লিলি নিকোলস বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেছেন। এ সময় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তারা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী এখনো কোনো সুস্পষ্ট প্রমাণ পায়নি।
বাংলাদেশে নির্বাচনের আগের দিন ‘ব্যালট বাক্স ভর্তি’ করার পুনরাবৃত্তি চান না বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি বলেছেন, এ রকম ঘটনা তিনি অন্য কোনো দেশে কখনো শোনেননি।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, মিয়ানমারের বর্তমান পরিস্থিতির কারণে শিগগিরই পূর্ণ মাত্রায় রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা দেখা যাচ্ছে না।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট মার্টিন রাইজার বলেছেন, বাংলাদেশ তার অসাধারণ উন্নয়নের মাধ্যমে গোটা বিশ্বকে চমকে দিয়েছে। তিনি একে ‘উন্নয়নের একটি সফল ঘটনা হিসেবে’ বর্ণনা করেন।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, ক্রমবর্ধমান সম্পর্কের সাথে প্রতিরক্ষা ও নিরাপত্তার মতো আরো কিছু বিষয় অন্তর্ভুক্তির মাধ্যমে বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি ‘কৌশলগত’ পর্যায়ে উন্নীত করতে চায় জাপান।
সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যেরা। রোববার দিবাগত গভীর রাতে সলঙ্গা থানাধীন পাঁচলিয়া বাজারের দক্ষিণ পাশে মহাসড়কের উপর পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।