পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে সোয়া তিন ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ক্ষতিগ্রস্থদের পাঁকা ঘর নির্মাণ করে দেওয়া হবে। ইতোমধ্যে পাঁকা ঘর নির্মাণের জন্য জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ১৫ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। দেওয়াল, আরসিসি পিলার ও ছাদ দিয়ে এসব ঘর নির্মাণ করা হবে।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের মর্যাদার আসনে বসিয়েছেন। আওয়ামী লীগ নারীদের রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়নের সূচনা করে।
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষে লেগুনার চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন।
ঢাকা-ওয়াশিংটন শ্রম অধিকার সুরক্ষায় বাংলাদেশের প্রতিশ্রুতির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে কীভাবে বাংলাদেশীদের শ্রম অধিকার সুরক্ষা ও দু’দেশের মধ্যে আরো অর্থনৈতিক সহযোগিতা উন্নত করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা যায়, সেসব বিষয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশের দক্ষিণে পায়রা সমুদ্র বন্দরের সুযোগ-সুবিধা বাড়াতে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প বৃহস্পতিবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ১ নভেম্বর থেকে প্রতিটি ওয়ার্ডে ৩০দিনের বিশেষ মশক নিধন কর্মসূচি পরিচালনা করার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ বোতল এসকাফ এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
সিলেটে-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও ইউনিয়নের সুন্দরগাঁও পয়েন্টে এ ঘটনা ঘটে
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা আজ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
দেশের চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। শনিবার সকাল ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ ধর্মঘটের ডাক দেয় রংপুর জেলা মটর মালিক সমিতি।
পাবনায় হিজড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন শীর্ষক ১২দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনা জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে সমাজ সেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক জমায়েত ঘটেছে।রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মানুষ জেগেছে, তারা ভয়কে জয় করেছে।বৃহস্পতিবার রাজধানীর শেরে-বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের ফুলের শুভেচ্ছা জানাতে এসে তিনি এ কথা বলেন।
নির্বাচনে আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।