বাংলাদেশ

ভোলায় ৭৪৬টি আশ্রয় কেন্দ্র : আশ্রয় নিয়েছে ৩৫ হাজার লোক

ভোলায় ৭৪৬টি আশ্রয় কেন্দ্র : আশ্রয় নিয়েছে ৩৫ হাজার লোক

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবেলায় জেলায় প্রস্তুত রাখা হয়েছে ৭৪৬ টি আশ্রয় কেন্দ্র। আজ সন্ধ্যা ৬টায় পর্যন্ত প্রায় ৩৫হাজার লোককে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে।

বাগেরহাটে আশ্রয় কেন্দ্রে ৬৪ হাজার মানুষ

বাগেরহাটে আশ্রয় কেন্দ্রে ৬৪ হাজার মানুষ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বাগেরহাটের কয়েকটি উপজেলার আশ্রয় কেন্দ্রে ৬৪ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত জেলার মোংলা, শরণখোলা ও  মোরেলগঞ্জ উপজেলার ৬৩ হাজার ৯৯০ জন মানুষ আশ্রয়  কেন্দ্রে  পৌঁছেছে।  কেউ কেউ গৃহপালিত পশু ও মূল্যবান সামগ্রী নিয়েও এসেছেন।

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ পরবর্তী মোকাবেলায় প্রস্তুত নৌবাহিনীর ১৭টি জাহাজ ও হেলিকপ্টার

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ পরবর্তী মোকাবেলায় প্রস্তুত নৌবাহিনীর ১৭টি জাহাজ ও হেলিকপ্টার

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ পরবর্তী জরুরি উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তায় চট্টগ্রাম, খুলনা ও মোংলা নৌঅঞ্চলে মোতায়েনের জন্য বাংলাদেশ নৌবাহিনীর ১৭টি জাহাজ, দুটি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট (এমপিএ) এবং দুটি হেলিকপ্টার প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

স্বর্ণের দাম কমলো ভরিতে ১১৬৬ টাকা

স্বর্ণের দাম কমলো ভরিতে ১১৬৬ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৬৬ টাকা। মঙ্গলবার থেকে সোনার নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সাতক্ষীরায় ৩৫ হাজার লোককে সরিয়ে নেয়া হলো আশ্রয়কেন্দ্রে

সাতক্ষীরায় ৩৫ হাজার লোককে সরিয়ে নেয়া হলো আশ্রয়কেন্দ্রে

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উপকূলীয় শ্যামনগর ও আশাশুনি উপজেলাসহ সাতক্ষীরা জেলার সর্বত্র টানা বৃষ্টির সাথে দমকা হাওয়া বইছে। একই সাথে স্বাভাবিক জোয়ারের চেয়ে নদ-নদীর পানি ৩ থেকে ৪ ফুট বৃদ্ধি পেয়েছে।

উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ

উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ আঘাত হেনেছে বাংলাদেশের উপকূলে। সোমবার সন্ধ্যায় উপকূল স্পর্শ করার সাথে সাথে প্রবল ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ব্যারিস্টার রফিক-উল হক স্মরণে আলোচনা সভা ও দোয়া

ব্যারিস্টার রফিক-উল হক স্মরণে আলোচনা সভা ও দোয়া

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে তিন টায় সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আদ্-দ্বীন ফাউন্ডেশনের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

ঘূর্ণিঝড় সিত্রাং : চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ ঘোষণা

ঘূর্ণিঝড় সিত্রাং : চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ ঘোষণা

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের উপকূলবর্তী তিন বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ ঘোষণা দেয়।

রাজধানীতে বৃষ্টিতে জীবনযাত্রা ব্যাহত

রাজধানীতে বৃষ্টিতে জীবনযাত্রা ব্যাহত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট বৃষ্টি আজ মঙ্গলবার সকাল থেকেই ঢাকাবাসীর যাতায়াত দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়া অধিদফতর দুপুর ১২টা পর্যন্ত ৯ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

ঘূর্ণিঝড় সিত্রাং’র প্রভাবে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা

ঘূর্ণিঝড় সিত্রাং’র প্রভাবে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ বাংলাদেশের উপকূলের কাছাকাছি আসায় এর প্রভাবে চট্টগ্রাম বিভাগে পাহাড় ধসের সম্ভাবনা  রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।এদিকে, সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম সমুদ্রবন্দরে নিজস্ব সংকেত ‘অ্যালার্ট-৩’ জারি করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

মোংলা ও পায়রায় ৭ এবং  চট্টগ্রাম ও কক্সবাজার সুমুদ্রবন্দরে ৬ নম্বর বিপদ সংকেত

মোংলা ও পায়রায় ৭ এবং চট্টগ্রাম ও কক্সবাজার সুমুদ্রবন্দরে ৬ নম্বর বিপদ সংকেত

ঘূর্ণিঝড় “সিত্রাং" আরও ঘণীভূত ও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আগামিকাল মঙ্গলবার ভোররাত অথবা সকাল নাগাদ খেপুপাড়ার নিকট দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে।মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ (সাত) নম্বর এবং  চট্টগ্রাম ও কক্সবাজার সুমুদ্রবন্দরকে ৬ (ছয়) নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

দেশে সব ধরনের নৌ চলাচল বন্ধের নির্দেশ

দেশে সব ধরনের নৌ চলাচল বন্ধের নির্দেশ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে উত্তাল সাগর-নদী। উপকূলীয় জেলাগুলোতে আজ সকাল থেকেই বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সারা দেশে সব ধরনের নৌ-যান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ।সোমবার সকালে বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার এ তথ্য জানিয়েছেন।