আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি তাদের আন্দোলন জমাতে উসকানি দিয়ে লাশ ফেলতে চায়।
বাংলাদেশ
নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।দিবসটি উপলক্ষে সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে কোরআন তিলাওয়াতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ সিনিয়র নেতারা।
‘‘আইন মেনে সড়কে চলি-নিরাপদে ঘরে ফিরি’’ প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
সম্প্রতি বাংলাদেশের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জনগণকে পলিশ করা চাল না খাওয়ার পরামর্শ দিয়েছেন।
প্যারিস চুক্তি ও কনভেনশনের অধীনে নির্ধারিত সমষ্টিগত জলবায়ু লক্ষ্য অর্জনের জন্য পদক্ষেপ নিতে বিশ্ব নেতারা আগামী মাসে অনুষ্ঠিতব্য কপ-২৭ এর প্রস্তুতি নিচ্ছেন।
পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস ইউক্রেনে থাকা বাংলাদেশীদের যত তাড়াতাড়ি সম্ভব দূতাবাসের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০টি পদের লিখিত পরীক্ষায় প্রশ্নফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে বিমানের জুনিয়র পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
পার্বত্য জেলা বান্দরবান ও রাঙ্গামাটিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ৭ জঙ্গি সদস্যসহ ১০জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।তাদের মধ্যে পাহাড়ের বিচ্ছিন্নতবাদী সংগঠন কেএনএফ’র ৩ জন সদস্য রয়েছে।
খুলনায় চলছে দুই দিনের বাস ধর্মঘট। এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে লঞ্চ চলাচলও। বেতন বাড়ানোসহ ১০ দফা দাবিতে এ ধর্মঘট ডেকেছে নৌযান শ্রমিকরা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ব্যতীত অন্য কোনো চোরাগলি দিয়ে সরকারকে উৎখাত করার সুযোগ নেই।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাবি শিক্ষার্থীর মৃত্যুর জেরে হামলার ঘটনায় ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে রামেক প্রশাসন। তবে এজাহারে কারো নাম উল্লেখ করা হয়নি।
নরসিংদীতে মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরোহী দিপ(১৯) ও বিল্পব(১৮) নামের দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের শালিধা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় আহত হন বাইসাইকেলের চালক।
মিয়ানমারের বর্তমান জান্তা সরকার বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে স্বাক্ষরিত পূর্ববর্তী সকল চুক্তিকে সম্মান করতে সম্মত হয়েছে এবং যাচাই-বাছাই শেষে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ইচ্ছুক বলে জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘এটা ভালো খবর। কিন্তু নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি (প্রত্যাবাসন শুরু হওয়ার জন্য)।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা মন গড়া বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে তাদের সমাবেশের প্রতিপক্ষ বানানোর অপচেষ্টা করছে । আজ বৃহষ্পতিবার রাজধানীর সেতু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
আগামী ৩০ অক্টোবর অবসরে যাচ্ছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।