করোনা পরিস্থিততি বিবেচনায় সরকারি চাকরিতে ৩৯ মাস বয়স ছাড় দেয়া হয়েছে। এর ফলে ২০২০ সালের ২৫ মার্চ যাদের সরকারি চাকরিতে আবেদনের বয়স শেষ হয়েছে তারা আগামী ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ
সৌদি সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম।
হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন দুর্গা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে রাজধানীর পূজা মন্ডপগুলোতে সার্বক্ষনিক নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম
মিয়ানমারের মর্টার শেল নিক্ষেপের প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা কাউকে কাউন্ট করি না। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীসহ সবাই সবসময় প্রস্তুত থাকে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং এর কিছু উচ্চপদস্থ ও সাবেক কর্মকর্তার অনুমোদনের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়নি।
পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে নিয়োজিত এমপ্লয়ীদের সন্তানদের জন্য একটি ডে-কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সেন্টারটির নামকরণ করা হয়েছে ‘চাইল্ডহুড টেরিটোরি’।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, টেকসই বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার জন্য সমাজের সবাইকেই একযোগে কাজ করতে হবে।
পাকিস্তানের স্বপ্নে বিভোর বিএনপিকে সবক্ষেত্রে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
পুলিশ বিএনপি এবং এর অঙ্গসংগঠন সমূহের নেতাকর্মীদের তালিকা সংগ্রহ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান করেছেন ফুলবাড়ী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নামে রাজপথে আবারও সহিংসতা ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, বিদ্যালয়ের অপর দুই সহকারী শিক্ষক আমিনুর রহমান রাসেল ও জোবায়ের হোসাইন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গাদের তাদের জন্মভূমি মিয়ানমারে প্রত্যাবাসনে এবং এই সঙ্কট সমাধানে আন্তর্জাতিক গোষ্ঠী ও জাতিসঙ্ঘকে বলিষ্ঠ ভূমিকা পালনে তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে নিখোঁজ চাচা-ভাতিজার লাশ উদ্ধার করেছে গ্রামবাসী। আজ বুধবার সকাল ৮টার দিকে নদ থেকে দু’দিন পর এ লাশ উদ্ধার করা হয়। এ সময় হোসেনপুর ফায়ার সার্ভিস ও পাগলা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বাসের ধাক্কায় খোরশেদ আলম সিকদার (৫৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের সাম্প্রতিক মর্টার শেল গোলাকে ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে অভিহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।