বাংলাদেশ
আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে বরগুনার সকল দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন বাস মালিকরা।রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে বরগুনার পরিবহন বাস কাউন্টার পরিচালকরা এ তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানকে ভোটের দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তী সময়ে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা হতে পারে বলে জানান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশীদের কাছে নালিশ আর প্রকাশ্যে বিভিন্ন দূতাবাসে সাহায্য চাওয়া বিএনপির মেরুদন্ডহীন রাজনীতির সুস্পষ্ট বহিঃপ্রকাশ। তিনি আজ সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে এসব কথা বলেন।
বান্দরবানের তমব্রু সীমান্ত সংলগ্ন রাখাইন রাজ্যে গত কিছুদিন যাবৎ চলা অব্যাহত সংঘর্ষ এবং বাংলাদেশের ভেতরে মর্টার শেল পড়ে স্থানীয় বাসিন্দা আহত হওয়ার প্রেক্ষাপটে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষজনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
মন্ত্রীপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ঘুষ নিলে, হারাম খেলে দেশের উন্নয়ন হবে না। মানুষের চরিত্র ঠিক করতে হবে। চরিত্র ঠিক না করলে কোনো কাজ হবে না।
গুলশানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাত করেছেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।রোববার সকাল ১০টায় গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি গ্রামের আব্দুর রাজ্জাক (৫৫) নামের ভূমি কার্যালয়ের এক অফিস সহকারীর হত্যা মামলায় শহিদুল বিশ্বাস (৪৭), ছদ্দিন (৪০) ও রাশেদ জোয়ার্দ্দার (৩৫) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ ৬ মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এ বিষয়টি নিশ্চিত করেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে,মামলার ৩ নং আসামী ফয়সাল শহরের রেলগেট এলাকায় অবস্থান করছে। গতকাল রাতেই তাকে সেই স্থান থেকে গ্রেফতার করে র্যাব।
রাজধানীর মিরপুরসহ সারাদেশে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের যৌথ হামলার প্রতিবাদে কুষ্টিয়া জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ পালিত হয়।
“নারী উদ্যোক্তাদের নানাবিধ প্রতিবন্ধকতা, নারী উদ্যোক্তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসায়িক দিকনির্দেশনাসহ বিভিন্ন বিষয়ের উপর এক মিলনমেলার আয়োজন করা হয়।
পদ্মা সেতুর রেলিং থেকে নাট-বল্টু খুলে টিককট ভিডিওর ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় আসামি বায়েজিদ তালহাকে হাইকোর্টের দেয়া জামিন ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
বাংলাদেশ সীমান্তে মর্টার শেল নিক্ষেপে এক রোহিঙ্গা যুবক নিহত ও পাঁচ রোহিঙ্গা নাগরিক আহত হওয়ার ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সকাল থেকেই রাজধানী ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। দেখা মেলেনি রোদের। সকালে বৃষ্টির কারণে বিপত্তিতে পড়েছেন অফিসমুখী মানুষ।
বরগুনা জেলার সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে বরগুনা সদর উপজেলার রায়ভোগ কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।