মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে বিলিয়ন ডলারের ডিজিটাল হুন্ডি কারবার করা ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বাংলাদেশ
দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে মিনার (১৮) নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে সরকারি সফরের শেষ দিনে আজ আজমিরের খাজা গরীব নেওয়াজ দরগাহ শরীফ পরিদর্শন করতে রাজস্থান পৌঁছেছেন।
ভারত সফরে গিয়ে ওই দেশের ব্যবসায়ীদের বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দেশের এক শীর্ষ শিল্প উদ্যোক্তার সাথে আলাদা বৈঠকও করেছেন।
ভারতের নির্দিস্ট স্থল, বিমান ও নৌবন্দর ব্যবহার করে বাংলাদেশকে তৃতীয় বিশ্বে পণ্য রফতানির প্রস্তাব দিয়েছে ভারত। এজন্য বাংলাদেশী ব্যবসায়ীদের তাদের পণ্য পরিবহনের জন্য ভারতীয় বন্দরের অবকাঠামো পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছে ভারত।
ঢাকার কেরানীগঞ্জ থানার জিনজিরা মান্দাইল এলাকায় গ্যাসের চুলার লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ মোঃ ইয়াসিন (১২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় দগ্ধ ছয়জনই চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।
খুলনায় ট্রাকের ধাক্কায় আব্দুল হক (৫৫) নামে পুলিশের একজন উপ-পরিদর্শক নিহত হয়েছেন। তিনি খুলনা মহানগরীর খানজাহান আলী থানায় কর্মরত ছিলেন।
সাভারে পশ্চিম ব্যাংক টাউনে একটি জুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এই আগুন নিয়ন্ত্রণে অসে।
আগামী ডিসেম্বর মাসে উত্তরার দিয়াবাড়ি হতে আগারগাঁও পর্যন্ত বাংলাদেশের প্রথম মেট্রোরেল চালু হচ্ছে। সরকারিভাবে এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেআজ এক সরকারি তথ্য বিবরণীতে (পিআইডি) জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যেকার সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের উর্ধ্বে এবং গত এক দশকে তা আরও জোরদার হয়েছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি বিশ্বাস করে বন্দুকের নলের শক্তি, ষড়যন্ত্র আর বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় যাওয়া যায়। আওয়ামী লীগ সেটি বিশ্বাস করে না। আওয়ামী লীগ জনগণের শক্তিতেই বলীয়ান এবং সেটিই বাস্তবতা। তিনি আজ বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।
পাবনায় স্বর্ণ ব্যবসায়ীরা তাদের সহকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে কর্মবিরতিসহ মানববন্ধন করেছে। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) পাবনা জেলা শাখার সদস্য সচিবসহ চারজনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এ কর্মবিরতি পালন ও মানববন্ধন করেন তারা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারলিপি প্রদান করা হয়।
নাটোরের লালপুরে শিমলা (৪) ও মাহিন (৩) নামের দুই শিশু ডোবার পানিতে পড়ে মারা গেছে।
খুলনার খালিশপুরের এক কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণ করার মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্তদের তিনজন পলাতক রয়েছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সংকট মোকাবিলা এবং জনগণকে বাঁচাতে ভারতের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা যা চেয়েছেন তার সবই দিয়েছে।
আল কায়েদার আরব উপদ্বীপ শাখা (একিউএপি) শনিবার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ছয় মাস আগে অপহরণ হওয়া এক জাতিসঙ্ঘ কর্মকর্তাকে দেখা যায়। বিষয়টি সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে।