ধর্ষণ মামলার অভিযোগে রাজশাহীর পুঠিয়া উপজেলার পৌর মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুনকে বরগুনা সদর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বাংলাদেশ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের মন্ত্রিত্ব চলে যাবে কিনা, সে এখতিয়ার প্রধানমন্ত্রীর বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পাবনা প্রতিনিধি: পবনার সুজানগরে ছাগলে ফসল খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে একজন হত্যাকান্ডের পর প্রতিপক্ষের বিরুদ্ধে মাছের পুকুরে বিষ প্রয়োগ, পোল্ট্রি ফার্ম ও গরুর খামারে আগুন দেয়ার অভিযোগ ওঠেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
কুষ্টিয়া সদর উপজেলার মহাশ্মশান সংলগ্ন কালিগঙ্গা লেকে বিষ প্রয়োগে ১৫ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। প্রায় সাড়ে তিন একর জলাকারে তিন বছরের লিজ চুক্তিতে মাছের চাষাবাদ করে স্থানীয় ৩০টি পরিবার।
রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর থেকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বাদ পড়ার পেছনে যে সব কারণ নিয়ে আলোচনা চলছে, তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে তার অবস্থানকে দুর্বল করে কিনা- এখন এই প্রশ্নও উঠেছে।কূটনৈতিক বিশ্লেষকদের অনেকে বলেছেন, ভারতের সাথে সম্পর্ক বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর।
পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়ায় মঙ্গলবার বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বজ্রপাতে তাদের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
খুলনার দৌলতপুর থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় বিএনপি নেতা ও তার সহযোগীকে গুলি করেছে দুর্বৃত্তরা
বাংলাদেশ ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেডকে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের সরকার থেকে সরকার (জি২জি) সরবরাহকারী হিসেবে মনোনীত করতে সম্মত হয়েছে। বিষয়টি ভারতীয় পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা জানিয়েছেন।
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আজ ১৮৭ জন বীর মুক্তিযোদ্ধার হাতে স্মার্টকার্ড ও সনদপত্র তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত স্মার্টকার্ড ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী।
মঙ্গলবার চাণক্যপুরীর হোটেল আইটিসি মৌর্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। দ্য হিন্দুর খবরে এ কথা বলা হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে কুশিয়ারা নদীর পানি ভাগাভাগি কিংবা ভারত থেকে বাংলাদেশের জ্বালানি তেল কেনার ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও তিস্তা কিংবা রোহিঙ্গা প্রত্যাবাসনের মতো ইস্যুতে জটিলতা রয়েই গেল।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ক্রমবর্ধমান জ্বালানির দাম বর্তমানে সমস্ত উন্নয়নশীল দেশের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করছে। বিদ্যুৎ সঞ্চালন লাইন সংযোগের বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফলপ্রসূ আলোচনা চলছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিই ভারতে গিয়ে দেশের কথা বলতে ভুলে গিয়েছিলো, ভারত থেকে যা আদায় সেটি আওয়ামী লীগ ও শেখ হাসিনাই করেছেন।
রাঙ্গামাটি শহরে ৯ ঘণ্টা সর্বাত্মক হরতাল পালনের পর মঙ্গলবার বিকেল ৩টা থেকে ৩২ ঘণ্টার হরতাল স্থগিত করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।