আইন প্রয়োগকারী সংস্থাগুলো নাইক্ষ্যংছড়ি পয়েন্টে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছে। কারণ স্থানীয়রা শনিবার (৩ সেপ্টেম্বর) মিয়ানমারের দিক থেকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর খবর দিয়েছে।
বাংলাদেশ
যানজটে আটকে থাকার সময় জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলের উপনেতা জি এম কাদেরের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। গত বুধবারের এ ঘটনায় রাজধানীর বিমানবন্দর থানায় মামলা হলেও এখনো উদ্ধার হয়নি ফোনটি।
পানি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ চলমান সংঘাতের জেরে সে দেশের আর কোনো নাগরিককে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না।
বিএনপি আবার ফিনিক্স পাখির মতো উড়ছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘যেহেতু বিএনপি আবার জেগে উঠছে। বিএনপি আবার ফিনিক্স পাখির মতো উড়ছে। সুতরাং তাকে (তারেক রহমান) আবার দমিয়ে ফেলতে হবে। তাকে আবার ফেলে দিতে হবে।’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, শকুন রক্ষায় পদক্ষেপ গ্রহণে এশিয়ার মধ্যে বাংলাদেশ সবচেয়ে এগিয়ে রয়েছে।
আঙ্গুর বিদেশি ফল হলেও জনপ্রিয় এই ফলটি চাষে সফল হয়েছেন বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার একজন চাষী।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরে শুক্রবার বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের সঙ্গে জাতিসংঘ পুলিশ প্রধান লুইস লিবেরিও কারিলহোর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক কথা জানিয়ে আরো বলা হয়েছে যে, আন্তরিকতাপূর্ণ এই বৈঠকে পরস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী নির্বাচনে ফাইনাল খেলায় ফয়সালা হবে। কার কতটুকু জনপ্রিয়তা আছে তা দেখা যাবে। জনগণ কার সাথে আছে আবারো প্রমাণিত হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বিএনপির উদ্দেশ্যে বলেছেন, যারা বিদ্যুতের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তারা কিভাবে বিদ্যুৎখাতের সংস্কার করবেন।শুক্রবার সজীব ওয়াজেদ জয় নিজের ফেসবুক পেজে শেয়ার করা একটি ভিডিওতে এই মন্তব্য করেন।
নারায়নগঞ্জে বিএনপি’র শোভাযাত্রায় যুবদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুষ্টিয়া জেলা বিএনপি। আজ শনিবার দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এসময় জেলা বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বান্দরবানের উপজেলার তুমব্রু সীমান্তে আবারো উত্তেজনা দেখা দিয়েছে। আজ শনিবার সকালে মিয়ানমার সামরিক বাহিনীর হেলিকপ্টার থেকে ছোড়া দুটি গোলা বাংলাদেশের ভেতরে এসে পড়েছে। তুমব্রু সীমান্তের ৪০ নম্বর পিলারের কাছে এ দুটি গোলা এসে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, দেশে আর কোনোদিন তত্ত্ববধায়ক সরকার আসার কোনো সুযোগ নেই, নির্বাচন কমিশনের অধীনেই বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে, সরকার শুধু নিয়মিত দায়িত্ব পালন করে সহযোগিতা করবে।
নারায়ণগঞ্জের পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে অস্ত্রসহ রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বাংলাদেশী নাগরিকদের সুবিধার্থে বর্তমানে প্রচলিত ই-পাসপোর্টের পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাষ্ট্রে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পুনরায় চালু করা যায় কি না তা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু স্বদেশে ফেরার পর দেশকে শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে যা যা প্রয়োজন বঙ্গবন্ধু তা করে গেছেন। জাতির পিতা হিসেবে যা যা করার তিনি তার সবকিছুই করে গেছেন।