পাবনা প্রতিনিধি:পাবনার সুজানগর উপজেলায় ফসল খাওয়াকে কেন্দ্র দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও আটজন আহত হয়েছে। এসময় কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়।
বাংলাদেশ
পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় একই সময়ে একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
প্রায় তিন বছর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফর করছেন। আওয়ামী লীগের রাজনীতির জন্য নির্বাচনের আগের বছরে শেখ হাসিনার এই সফরের গুরুত্ব নিয়ে চলছে নানা আলোচনা।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি’র আন্দোলনের নমুনা হলো, আন্দোলন করতে গিয়ে নিজেরা নিজেরা মারামারি করা, পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা এবং সারাদেশে গন্ডগোল করার অপচেষ্টা চালানো।
টাঙ্গাইলের গোপালপুরে রাইস মিলের বয়লার ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চার শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক। আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি ব্যবস্থাপনা, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তি ও তথ্য ও সম্প্রচার বিষয়ে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বিআরটি প্রকল্পের গার্ডার দুর্ঘটনার ১২ কারণ চিহ্নিত করেছে তদন্ত কমিটি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী এ তথ্য জানিয়েছেন।
সারাদেশে বিএনপি’র কর্মসূচিতে পুলিশের হামলা ও গুলিতে তিনজন নিহত, দুই হাজারের বেশি আহত এবং দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী রাজ আহমেদ শাওন হত্যায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মাহফুজুর রহমান কনককে প্রধান আসামি করে ৪২ জনের নামে মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার ছেলে সজীব ওয়াজেদ জয় তার সরকারের অনেক ডিজিটাল উদ্যোগের পিছনে মূল পরিকল্পনাকারী হিসেবে ছিলেন, তবে রাজনীতিতে যোগ দেয়ার সিদ্ধান্ত তার (জয়ের) এবং দেশের জনগণের ওপর ছেড়ে দেয়া উচিত।
কুষ্টিয়ার খোকসায় ভাড়াকৃত মোটর সাইকেল চালক নজরুল ইসলাম ওরফে লতিফ (৩০) কে অপহরণ করে হত্যা মামলায় ফজলু, মজিবর নামে দুইকজনকে আমৃত্যু কারাদন্ড এবং খুশি বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে এবিএম ফজলুর রহমান (সমকাল ও এনটিভি) সভাপতি এবং সেকত আফরোজ আসাদ (বাংলাদেশ প্রতিদিন, সময় টেলিভিশন ও বিডি নিউজ) পুনরায় সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী রাজ আহমেদ শাওন হত্যায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মাহফুজুর রহমান কনককে প্রধান আসামি করে ৪২ জনের নামে মামলার আবেদন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
স্থগিত হওয়া ঝিনাইদহ পৌরসভার ভোটগ্রহণ ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সব কেন্দ্রেই ইভিএমে ভোট নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন-মৈত্রী সেতু’ উদ্বোধন করেছেন। সেতুটি উদ্বোধনের মধ্যদিয়ে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে আরো একটি নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হয়েছে।