বাংলাদেশ

বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাই নিহত

বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাই নিহত

নেত্রকোণা খালিয়াজুরী উপজেলার শালদিঘা কান্দাপাড়া গ্রামে শনিবার রাতে পারিবারিক কলহের জের ধরে  বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাই নিহত হয়েছেন।

১৫ লক্ষ ৬০ হাজার টাকার ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

১৫ লক্ষ ৬০ হাজার টাকার ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

টাঙ্গাইলে পাঁচ হাজার দুইশত পিস ইয়াবাসহ শাহিন আলম নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ দক্ষিণ। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ১৫ লক্ষ ৬০ হাজার টাকা।

সিলেটে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু

সিলেটে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু

সিলেট সদর উপজেলার জালালাবাদে মাছ ধরতে গিয়ে হাওরে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।
গতকাল শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে জালালাবাদ ইউনিয়নের পুরান কালারুকা (লামাগাঁও) এলাকার ফাটাবিলে এ ঘটনা ঘটে।

গ্যাটকো দুর্নীতি মামলা : খালেদা জিয়াসহ ১৩ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ

গ্যাটকো দুর্নীতি মামলা : খালেদা জিয়াসহ ১৩ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ আসামির বিরুদ্ধে করা গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ করেছেন রাষ্ট্রপক্ষ। দুর্নীতি দমন কমিশনের (দুদক)শুনানি শেষে আগামি ২৪ জুলাই আসামি পক্ষের শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

ভোটের মাঠের সহিংসতা রোধে রাজনৈতিক দলগুলোকেও দায়িত্ব নিতে হবে : সিইসি

ভোটের মাঠের সহিংসতা রোধে রাজনৈতিক দলগুলোকেও দায়িত্ব নিতে হবে : সিইসি

প্রধান নির্বাচন কমিশার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটের মাঠের সহিংসতা রোধে রাজনৈতিক দলগুলোকেও দায়িত্ব নিতে হবে। কারণ ভোটের মাঠের খেলোয়ার হচ্ছে রাজনৈতিক দল। 

আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বীতাহীন নির্বাচন চায় না : কাদের

আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বীতাহীন নির্বাচন চায় না : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বীতাহীন নির্বাচন চায় না, চায় সকল রাজনৈতিক দলের অংশ গ্রহণে প্রতিদ্বন্দ্বীতামূলক নির্বাচন। 

ধর্মীয় অবমাননা : নড়াইলের সেই যুবক গ্রেফতার

ধর্মীয় অবমাননা : নড়াইলের সেই যুবক গ্রেফতার

ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগে নড়াইল কলেজের ছাত্র আকাশ সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ২টায় খুলনা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মক্কায় আরো এক হাজীর মৃত্যু

মক্কায় আরো এক হাজীর মৃত্যু

পবিত্র হজ পালন শেষে সৌদি আরবের মক্কায় মোরশেদ হাসান সিদ্দিকী (৫৮) নামে আরো এক হাজীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১৬ জুলাই মক্কা আল-মুকাররমায় মারা যান। এ নিয়ে হজ পালন করতে গিয়ে ২১ জন বাংলাদেশীর মৃত্যু হলো। তাদের মধ্যে পুরুষ ১৫ জন, নারী ৬ জন।

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

চরফ্যাশনের উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের চর আইচা গ্রামে পুকুরের পানিতে ডুবে সোহানা (৫), ফাতেমা (৪), নামের দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

পদ্মায় বুয়েট শিক্ষার্থী সানির মৃত্যু : ১৫ বন্ধু রিমান্ডে

পদ্মায় বুয়েট শিক্ষার্থী সানির মৃত্যু : ১৫ বন্ধু রিমান্ডে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তার ১৫ বন্ধুর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

চারদিকে তাকালে মনে হয় দেশটা আফগানিস্তান হয়ে গেছে : মেনন

চারদিকে তাকালে মনে হয় দেশটা আফগানিস্তান হয়ে গেছে : মেনন

দেশে সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক হামলার ঘটনার প্রসঙ্গ টেনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দেশের চারদিকে তাকালে মনে হয় দেশটা আফগানিস্তান হয়ে গেছে, বাংলাদেশ নয়।

ত্রিশালে ট্রাকচাপায় নিহত নারীর জীবিত সন্তান প্রসব

ত্রিশালে ট্রাকচাপায় নিহত নারীর জীবিত সন্তান প্রসব

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে ট্রাকচাপায় এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। ঘটনাস্থলেই ওই নারীর জীবিত সন্তান প্রসব হয়েছে। এ ঘটনায় আরো নিহত হয়েছেন তার স্বামী ও আরেক সন্তান।

বঙ্গবন্ধুকন্যাকে গ্রেপ্তার করে সেদিন কার্যত : গণতন্ত্রকেই বন্দী করা হয়েছিল : তথ্যমন্ত্রী

বঙ্গবন্ধুকন্যাকে গ্রেপ্তার করে সেদিন কার্যত : গণতন্ত্রকেই বন্দী করা হয়েছিল : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ২০০৭ সালের ১৬ জুলাই বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে গণতন্ত্রকেই বন্দী করা হয়েছিল এবং ২০০৮ সালের ১১ জুন তার মুক্তির মধ্য দিয়ে গণতন্ত্রও মুক্তিলাভ করেছে।

যশোরে  স্ত্রী ও ২ সন্তানকে  শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক

যশোরে স্ত্রী ও ২ সন্তানকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক

যশোরের অভয়নগরে স্ত্রী ও নিজ সন্তানদের শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের স্বামী জহিরুল ইসলামকে (৩৩) আটক করেছে।