আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
- সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে
- * * * *
- চুয়াডাঙ্গায় বিএনপির কার্যালয়ে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগ
- * * * *
- সেন্টমার্টিনে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু
- * * * *
- দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক, জানা গেল আসল কারণ
- * * * *
- জামায়াতে ইসলামীর দলীয় লোগোতে আসছে পরিবর্তন
- * * * *
বাংলাদেশ
যশোরে যুবদল নেতা বদিউজ্জামান ধনী হত্যাকান্ডে এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে যৌথভাবে পুলিশ ও র্যাব। হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার।
ফেনীর সোনাগাজীতে ১৩ বছরের এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই ঘটনায় আরেক আসামীকে অব্যাহতি দেয়া হয়েছে।
রাজধানী ঢাকাসহ টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলাসহ রাজশাহী ও সিলেট বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা আরো দুই তিন দিন অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস।আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় দ্রুতগামী বাসের চাপায় রাস্তা পারাপারের সময় স্বামী-স্ত্রী নিহত হয়ছেন। এতে আহত হয়েছেন তাদের এক ছেলে ও এক মেয়ে।
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিন বছর আগের এই দিনে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বিদেশিদের কাছে দৌড়-ঝাঁপ না করে জনগণের কাছে যাওয়ার জন্য বিএনপি’র প্রতি আহ্বান জানিয়েছেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সরকার পরিবর্তিত হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি। বুধবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দেড় ঘন্টার এই বৈঠক হয়।
কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে কুষ্টিয়া জেলা প্রশাসন ঘেরাওসহ স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে জেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকবৃন্দের ব্যানারে।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, দেশের উন্নয়ন যাদের পছন্দ নয়, উন্নয়ন দেখলেই যাদের গাত্রদাহ হয় তারা বাংলাদেশের অবস্থা শ্রীলংকার মত হবে বলে বেড়াচ্ছেন। যারা শ্রীলংকার স্বপ্ন দেখছেন এর আগে তারা মিশরকে নিয়েও স্বপ্ন দেখেছেন। বাংলাদেশের অবকাঠামো ও অর্থনীতি শ্রীলংকার মত নয়, তাই বাংলাদেশ কখনো শ্রীলংকা হবেনা, আর বিএনপির মন থেকে শ্রীলংকার সপ্ন মুছে যেতেও বেশী সময় লাগবেনা।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামি ১৬ জুলাইয়ের পর থেকে সারাদেশে তাপমাত্রা কমতে পারে। সে সময় বৃষ্টিপাতের প্রবণতাও বাড়তে পারে।
গাজীপুর মহানগরীর মাজুখান একতা ঝুটপল্লী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক দৃঢ় করতে আবারো দূতাবাস চালুর বিষয়ে ভাবছে আর্জেন্টিনা।সোমবার রাজধানীর একটি হোটেলে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে এক বৈঠকে ঢাকা সফররত আর্জেন্টাইন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈদেশিক নীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ক্লডিও রোজেনওয়েইগ এ তথ্য জানান ।
যশোর শহরের আকবরের মোড়ে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনী । আজ বেলা সাড়ে এগারোটার দিকে হামলার ঘটনাটি ঘটে। স্বজনদের দাবি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে।