বাংলাদেশ

ব্রুনাইয়ের সুলতানকে ৯শ’ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

ব্রুনাইয়ের সুলতানকে ৯শ’ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসাবে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদাউলা ইবনি আল মারহুম সুলতান হাজী ওমর আলী সাইফুদ্দিন সাদুল খাইরি ওয়াদিনকে ৯শ’ কেজি আম পাঠিয়েছেন। 

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম পাঠালেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম পাঠালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে শুভেচ্ছার নিদর্শনস্বরূপ আম পাঠিয়েছেন।বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা আজ ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তার কাছে ১০০০ কিলোগ্রাম বিশেষ জাতের বাংলাদেশী আম ‘আ¤্রপালি’ উপহার হস্তান্তর করেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

মক্কায় আরো এক বাংলাদেশীর মৃত্যু

মক্কায় আরো এক বাংলাদেশীর মৃত্যু

পবিত্র মক্কায় হজ পালনে গিয়ে মোঃ আব্দুল মোত্তালিব (৫৮) নামের আরো এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আব্দুল মোত্তালিবের বাড়ি নওগাঁ জেলার সাপাহারের তিলনা গ্রামে। তার পাসপোর্ট নম্বর BT0686710।

পাবনায় জলাশয় থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার, স্বামী আটক

পাবনায় জলাশয় থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার, স্বামী আটক

আমিনপুর থানা পুলিশ মঙ্গলবার একটি জলাশয় থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। তার পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সকাল ৭টার দিকে পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার দয়ারামপুর গ্রামের জলাশয় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

নাইকো মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২ আগস্ট

নাইকো মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২ আগস্ট

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামি ২ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

গায়ে আগুন দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যার  ঘটনায় হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা

গায়ে আগুন দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যার ঘটনায় হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা

জাতীয় প্রেস ক্লাবের সামনে নিজের গায়ে আগুন দিয়ে ব্যবসায়ী গাজী আনিসের আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত হেনোলাক্স গ্রুপের কর্ণধার নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে শাহবাগ থানায় মামলাটি করেন নিহতের বড় ভাই নজরুল ইসলাম।

কুষ্টিয়ায় অস্ত্র ও মাদকসহ মহিলা আওয়ামী লীগ নেত্রীর ছেলে গ্রেফতার

কুষ্টিয়ায় অস্ত্র ও মাদকসহ মহিলা আওয়ামী লীগ নেত্রীর ছেলে গ্রেফতার

কুষ্টিয়া শহর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহানা সুলতানা বনির ছেলে চিহ্নিত টেন্ডার জিম্মাদার জেড এম সম্রাটকে অস্ত্র মাদক ও ওয়াকিটকিসহ তার টর্চার সেল থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সিপিসি-১এর একটি অভিযানিক দল টিম।

বিএনপি’র আন্দোলনের হুমকি নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই : ওবায়দুল কাদের

বিএনপি’র আন্দোলনের হুমকি নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই : ওবায়দুল কাদের

বিএনপি’র আন্দোলন নিয়ে আমাদের কোন মাথা ব্যাথা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সিলেটে কমছে পানি, বাড়ছে দুর্ভোগ

সিলেটে কমছে পানি, বাড়ছে দুর্ভোগ

সিলেট জেলায় মঙ্গলবার সকাল পর্যন্ত বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কুশিয়ারা ছাড়া অধিকাংশ নদ-নদীর পানি কমেছে।তবে কুশিয়ারার পানি প্রতিনিয়ত বাড়ছে। সেই সাথে বাড়ছে বন্যাদুর্গত মানুষের দুর্ভোগও। বিশেষ করে এ নদী তীরবর্তী এলাকার আশ্রয়কেন্দ্রগুলোতে থাকা মানুষের দিন কাটছে চরম উৎকণ্ঠায়। কবে ঘরে ফেরা সম্ভব হবে, সে অপেক্ষায় আছেন তারা।

আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ

আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ

ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানের জনগণের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমান সি-১৩০ জে মঙ্গলবার ওষুধ, কম্বল, শুকনো খাবার এবং তাঁবুসহ জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে যাত্রা করেছে এবং সেগুলো আফগান সরকারের কাছে হস্তান্তর করবে।

জুনে সড়ক দুর্ঘটনায় ৫২৪ জন নিহত

জুনে সড়ক দুর্ঘটনায় ৫২৪ জন নিহত

জুন মাসে সারাদেশে ৪৬৭টি সড়ক দুর্ঘটনায় ৭৩ শিশুসহ ৫২৪ জন নিহত ও ৮২১ জন আহত হয়েছেন। এ সময়ের মধ্যে শুধুমাত্র মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৪ জন মারা গেছে, যা মোট মৃত্যুর ৩৮ দশমিক ৯৩ শতাংশ। এছাড়া দুর্ঘটনায় ১০৭ জন পথচারী, ৮৬ জন চালক ও তাদের সহকারী নিহত হয়েছেন।

গায়ে আগুন দেয়া সেই ব্যবসায়ী মারা গেছেন

গায়ে আগুন দেয়া সেই ব্যবসায়ী মারা গেছেন

জাতীয় প্রেসক্লাবের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী ছাত্রলীগের সাবেক নেতা ব্যবসায়ী গাজী আনিস (৫০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

করোনা থেকে সুস্থ হয়েছেন বিএনপি মহাসচিব

করোনা থেকে সুস্থ হয়েছেন বিএনপি মহাসচিব

করোনায় আক্রান্ত হওয়ার আট দিন পর সুস্থ হয়ে উঠেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।দলের ভাইস চেয়ারম্যান ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেন, শনিবার বিএনপি মহাসচিব করোনা টেস্ট করেছেন এবং তার রিপোর্ট নেগেটিভ এসেছে।