সিরাজগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে মো. বেলাল হোসেন (৩৫) নামে এক ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। বেলাল দিনাজপুর জেলা সদরের সুন্দরগঞ্জ গ্রামের মৃত শওকত আলীর ছেলে। বৃহস্পতিবার ভোরে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ হাটিকুমরুল গোলচত্বর থেকে তিনটি রুটে অন্তত ৪০ কিলোমিটার সড়ক জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
পাবনা প্রতিনিধি:পাবনার চাটমোহরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভূমি অফিসের কানুনগোর ভুয়া নাম ব্যবহার ও স্বাক্ষর জাল করে খারিজ খতিয়ান ও ডিসিআর তৈরি করে জমি বিক্রির অপচেষ্টার অভিযোগে বুধবার একজনকে আটক করেছে পুলিশ।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাও গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় রিদয় হোসেন (২০), লায়েক আহমদ (২০) ও জামিল মিয়া (২০) নামের তিন বন্ধু নিহত হয়েছেন। বুধবার (১৩ অক্টোবর) রাতে সুনামগঞ্জ -সিলেট আঞ্চলিক সড়কের এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নে একই পরিবারের তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছ পুলিশ।
কুষ্টিয়াতে প্রতিভাবান ক্রিকেটারের খোঁজে আজ বাছাইপর্ব শেষ করলো পিকেসিএস বিডি। সকাল সকাল ১০ দশটা থেকে কুষ্টিয়া স্টেডিয়মে প্রতিভাবান এক ঝাঁক খুঁদে ক্রিকেটার সংগ্রহ করে তারা।
‘কারাগারে না পাঠিয়ে ফুলের সুগন্ধ বিলিয়ে’ ৭০ জন অভিযুক্ত শিশুকে সংশোধনের জন্য মা-বাবার জিম্মায় দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন সুনামগঞ্জের শিশু আদালতের বিচারক।
পাবনার চাটমোহরে শিক্ষক ছেলের হাতে বাবার চাকরিস্থলে অফিসের লোকজনের সামনে চরমভাবে লাঞ্ছিত ও লাথি মারার ঘটনায় পুলিশ ছেলে মজনু রহমানকে গ্রেফতার করেছে।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচন কমিশনে দায়িত্বে থাকা কালে কেউ রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কথা বললে তা জাতির জন্য লজ্জাজনক।
দিনাজপুরে যাত্রীবাহী কোচে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।
কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যান হারিয়ে ট্রেনে ঝাঁপ দিয়ে আতœহত্যা করেছে ভ্যানচালক। বুধবার সকালে চড়াইকোল আলাউদ্দিন নগরের কালু মোড়ে এই ঘটনা ঘটেছে। নিহত ভ্যানচালক কয়া ইউনিয়নের মাঠপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে মুন্না (৪৫)।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতিসহ ৯ মামলার আসামি নিহত হয়েছেন। আজ বুধবার (১৩ অক্টোবর) ভোরে বাঁশখালীর গণ্ডামারা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় গত ২৪ ঘন্টায় শরীয়তপুরে ৭০ জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও ১৪ জনকে অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে।
মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের বাবনাতলায় পিকআপ ও ট্রাকের সংঘর্ষে পিক আপের চালক নিহত হয়েছে। এ দুর্ঘটনা আহত হয়েছে আরও দুজন। আহতদেরকে প্রথমে রাজৈর উপজেলা হাসপাতালে আনা হলে উন্নত চিকিৎসার জন্য পরে ফরিদপুর বঙ্গবন্ধ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়
গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশন-সংলগ্ন কাটাপুল এলাকায় শিশুসন্তানসহ এক মা ট্রেনের নিচে কাটা পড়েছেন। এতে মা নিহত হলেও তার কন্যাসন্তান গুরুতর আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি।
রাজধানীতে অভিযান চালিয়ে মধ্যপ্রাচ্যে মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা টুটুল ও তার সহযোগীসহ আটজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।