বাংলাদেশকে দুই লাখ ১ হাজার ৬০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে মালদ্বীপ। বুধবার মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের মধ্যে এ উপলক্ষে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
- এসএমই মেলায় সেরা স্টল হাসিনা মুক্তার ‘নতুনত্ব’
- * * * *
- প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি যুবলীগ নেত্রী শর্মীর পরিবার: রাশেদ খাঁন
- * * * *
- আলিমে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
- * * * *
- তিন মাসে খুলনা বিভাগে গ্রেফতার ৩২ হাজার, অস্ত্র উদ্ধার ১৪৭টি
- * * * *
- আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে যশোরে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিক্ষোভ মিছিল
- * * * *
বাংলাদেশ
নাটোরের লালপুর উপজেলায় তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
চাঁদপুরে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ১০ জেলের প্রত্যেককে ১ বছর করে
কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সময় দু’টি ইঞ্জিন চালিত নৌকা ও ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে টাস্কফোর্স।
পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছেন।বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার লালন শাহ সেতুর সংযোগ সড়কের দিয়াড় সাহাপুর ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পাবনার ঈশ্বরদীতে দু’দিনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাতটি স্থাপনা পরিদর্শন করেছেন বিভাগীয় কেপিআই মনিটরিং টিমের প্রধান ও রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি টিএম মোজাহিদুল ইসলাম।
টরেন্টো বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এ বছরের নভেম্বরের মাঝামাঝি থেকে ই-পাসপোর্ট সেবা চালু করতে সক্ষম হবে।
কানাডার টরেন্টো সফরকালে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ আশা ব্যক্ত করেন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেছেন, সন্ত্রাসবাদ কোনো ধর্ম, জাতি, বিশ্বাস, সংস্কৃতি, নৃগোষ্ঠী বা সমাজের সাথে যুক্ত হতে পারে না এবং তা হওয়া উচিতও নয়।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থানরত রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে গ্রেফতার আরো তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
কুমিল্লা সদর দক্ষিণে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (০৬ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজি বাটপাড়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
পাবনা প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ অক্টোবর) উপজেলার দিলপাশার ইউনিয়নের পাছ বেতুয়ান গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তর বীর গ্রামে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি এক দম্পতিকে হাতেনাতে গ্রেপ্তার করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনতাসির হাসান। গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রী দু’জনে মিলে যৌথভাবে দ্বীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে মাদকবিরোধী ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
রাজধানীর কারওয়ান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স অনুমানিক ২৫ বছর। তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও টি-শার্ট।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
সাম্প্রতিক উপ-নির্বাচনে বিপুল ভোটে জয় লাভের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে লেখা অভিনন্দন বার্তা পাঠানোর জবাবে ড. মোমেনকে ধন্যবাদ জানান তিনি।
নাটোরের গুরুদাসপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অপরাধে রবিউল ইসলাম (৩২) নামের এক কৃষককে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। গতকাল সোমবার আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানকে প্রতারণার মামলায় নিজ বাসা থেকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।