বাংলাদেশ

কুষ্টিয়ায় ইউনিয়ন পর্যায়ে গণটিকা দেওয়া শুরু

কুষ্টিয়ায় ইউনিয়ন পর্যায়ে গণটিকা দেওয়া শুরু

কুষ্টিয়া প্রতিনিধি : করোনার ভয়াবহ ঝুকিপূর্ন জেলা কুষ্টিয়াতেও ইউনিয়ন পর্যায়ে গণটিকা দেওয়া শুরু হয়েছে। আজ ৭ আগষ্ট সকাল ৯টা থেকে জেলার ৬৪ ইউনিয়ন ও ৫টি পৌরসভার মোট ৯৭ টি কেন্দ্রে করোনার এই টিকা দেওয়া শুরু হয়েছে। পৌরসভা ও ইউনিয়নগুলোর ১ নাম্বার ওয়ার্ডগুলোতে এই টিকা দেওয়া হচ্ছে।

 

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে  আরও ১০ জনের মৃত্যু

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু

যশোর প্রতিনিধি: যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে ।  মৃতদের মধ্যে করোনায় ৯ জন ও উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে।

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ময়মনসিংহে করোনার গন টিকা শুরু

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ময়মনসিংহে করোনার গন টিকা শুরু

ময়মনসিংহ প্রতিনিধি:ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ময়মনসিংহে করোনার গন টিকা কার্যক্রম শুরু হয়েছে।  সকাল থেকে নগরীর প্রতিটি টিকা কেন্দ্রে নারী-পুরুষের উপচে পড়া ভীড়,দীর্ঘ লাইনে দাড়িয়ে তারা টিকা দিচ্ছেন।

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত আরো ৯ জনের মৃত্যু

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত আরো ৯ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জনের করোনা পজেটিভ ও ১ জনের করোনা উপসর্গ ছিল।

যশোরের ৩৫ শতাংশ মানুষের শরীরে করোনার প্রাকৃতিক ‘অ্যান্টিবডি’ শনাক্ত

যশোরের ৩৫ শতাংশ মানুষের শরীরে করোনার প্রাকৃতিক ‘অ্যান্টিবডি’ শনাক্ত

যশোর প্রতিনিধি:যশোরের তিনটি উপজেলার ছয়টি অঞ্চলের প্রায় ৪০০ মানুষের উপর পরিচালিত এক গবেষণায় প্রায় ৩৫ শতাংশ মানুষের শরীরে করোনার প্রাকৃতিকভাবে তৈরি ‘অ্যান্টিবডি’ পাওয়া গেছে। এর অর্থ হলো এ ৩৫ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত বা এ ভাইরাসের সংস্পর্শে এসেছিলেন।

সারাদেশে চলছে গণটিকা কার্যক্রম

সারাদেশে চলছে গণটিকা কার্যক্রম

সারাদেশে ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রাধান্য দিয়ে শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। তা চলবে ১২ আগস্ট পর্যন্ত। সারাদেশের ৪ হাজার ৬০০টি ইউনিয়নে, ১ হাজার ৫৪টি পৌরসভায় এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে এই কার্যক্রম শুরু হয়েছে। চলবে প্রতিদিন বিকেল ৩টা পর্যন্ত।

রামেকে আরও ১২ জনের মৃত্যু

রামেকে আরও ১২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে  গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।  এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গে আটজন মারা গেছেন। তাদের মধ্যে আটজন পুরুষ ও চারজন নারী।

গাজীপুরে দূরপাল্লার ৪০ বাস জব্দ

গাজীপুরে দূরপাল্লার ৪০ বাস জব্দ

কঠোর বিধিনিষেধ অমান্য করে গাজীপুরে যাত্রী পরিবহন করায় দূরপাল্লার কমপক্ষে ৪০টি বাস জব্দ করেছে হাইওয়ে পুলিশ জব্দকৃত বাসগুলো নগরের কোনাবাড়ী এবং চন্দ্রা এলাকায় মহাসড়কের পাশে রাখা হয়েছে। তবে যাত্রীদের ছেড়ে দেয়া হয়েছে।

আগামীকাল আসছে ভারতের উপহারের ৩০টি এ্যাম্বুলেন্স

আগামীকাল আসছে ভারতের উপহারের ৩০টি এ্যাম্বুলেন্স

বাংলাদেশের পথে ভারতের প্রধানমন্ত্রীর উপহারের ৩০টি আইসিইউ সাপোর্টের এ্যাম্বুলেন্স। ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশের বেনাপোল বন্দরে এ্যাম্বুলেন্সগুলো আসবে আগামীকাল শনিবার।

শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর মণিরাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার বিতরন

শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর মণিরাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার বিতরন

যশোর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল স্টাফ ও রোগীদের মাঝে খাবার বিতরন করা হয়েছে।

ফের ৪ দিনের রিমান্ডে মডেল মৌ

ফের ৪ দিনের রিমান্ডে মডেল মৌ

রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে ইয়াবাসহ গ্রেফতার মডেল মরিয়ম আক্তার মৌকে মোহাম্মদপুর থানায় করা মাদক মামলায় ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ক্যাম্পেইনে ৬ দিনে টিকা পাবেন ৩২ লাখ মানুষ

ক্যাম্পেইনে ৬ দিনে টিকা পাবেন ৩২ লাখ মানুষ

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামীকাল (৭ আগস্ট) থেকে শুরু হতে যাওয়া ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে ৩২ লাখ মানুষকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সিটি করপোরেশন, ইউনিয়ন-ওয়ার্ড ও বিভিন্ন অঞ্চল ভেদে ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।

বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে ২৮ জনের মৃত্যু

বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে ২৮ জনের মৃত্যু

বরিশাল বিভাগের ৬ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে  আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১৬ জন এবং বাকি ১৪ জন মারা গেছেন উপর্সগ নিয়ে। একই সময়ে মধ্যে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৬২৪ জন।

দেশে পৌঁছেছে আরও ১৮২ টন অক্সিজেন

দেশে পৌঁছেছে আরও ১৮২ টন অক্সিজেন

পঞ্চম বারের মতো দেশে এসে পৌঁছেছে ভারত থেকে ১৮২ টন তরল মেডিকেল অক্সিজেনের (এলএমও) । বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায় অক্সিজেনবাহী ‘ইন্দো-বাংলা এক্সপ্রেস’ ট্রেনটি। শুক্রবার (৬ আগস্ট) সকাল ৭টায় অক্সিজেন ভর্তি ট্যাংকলরিগুলো খালাসের কার্যক্রম শুরু হয়।

করোনায়  বিচারপতি ফজলুর রহমানের মৃত্যু

করোনায় বিচারপতি ফজলুর রহমানের মৃত্যু

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম ফজলুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।