বাংলাদেশ

রামেক করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু

রামেক করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায়  করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন এবং উপসর্গ নিয়ে দশজন মারা গেছেন।

ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে শেখ কামালের বিরাট অবদান রয়েছে : প্রধানমন্ত্রী

ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে শেখ কামালের বিরাট অবদান রয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের বহুমুখী প্রতিভার কথা উল্লেখ করে বলেছেন, দেশের ক্রীড়া ও সাংস্কৃতির বিকাশে তার বিরাট অবদান রয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ‘সাংস্কৃতিক দিক থেকে ও ক্রীড়ার দিক থেকে আজকে যে উৎকর্ষতা, স্বাধীনতার পর বিশেষ করে, সেখানে শেখ কামালের একটা বিরাট অবদান রয়েছে।

কুষ্টিয়ার মিরপুরে মাইক্রোবাস-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়ার মিরপুরে মাইক্রোবাস-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়ার মিরপুর আটমাইল নামক স্থানে মাইক্রোবাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে শিশির (২০) ও মেহেরনিগার (৩০) নামে দুই সিএনজি যাত্রী নিহত হয়েছেন। 

ময়মনসিংহে শেখ কামালের জন্মদিন পালন

ময়মনসিংহে শেখ কামালের জন্মদিন পালন

ময়মনসিংহে দিন ব্যাপী নানা কর্মসূচীর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে।

কুষ্টিয়ায় ৮ কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি

কুষ্টিয়ায় ৮ কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি

কুষ্টিয়া সীমান্তে বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া ৮ কোটি ৬ লাখ ২১ হাজার টাকা মুল্য মানের বিভিন্ন ধরনের মাদক ধ্বংস করেছে ৪৭ বর্ডারগার্ড ব্যাটালিয়ন(বিজিবি) । 

দেশে করোনা আক্রান্তদের ৯৮ শতাংশের শরীরেই ডেল্টা ভ্যারিয়েন্ট

দেশে করোনা আক্রান্তদের ৯৮ শতাংশের শরীরেই ডেল্টা ভ্যারিয়েন্ট

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের ৯৮ শতাংশের শরীরেই ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৭ জনের মৃত্যু

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৭ জনের মৃত্যু

যশোর প্রতিনিধি:গত ২৪ ঘন্টায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৬ জনের এবং উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে।  ৩০৮  জনের  নমুনা পরীক্ষায় ৯৭ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।

সাভারে সিঙ্গারের গোডাউনে আগুন

সাভারে সিঙ্গারের গোডাউনে আগুন

সাভারে সিঙ্গার ইলেকট্রনিকসের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।  আগুন এখনো নিয়ন্ত্রণে অসেনি। তাৎক্ষণিক ভাবে আগুণ লাগার কারাণ জানা যায়নি।

লক্ষ্মীপুরে আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর সদর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ আগস্ট) রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ফতেহ ধর্মপুর গ্রামের বটের পুকুরপাড়ে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা যুবক নিহত

টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’  এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।  এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে বলে জানানো হয়েছে।  ঘটনাস্থল থেকে  ৫টি অস্থ ও দুই রাউন্ড গুলি উদ্ধার  করা হয়েছে।

রামেকে আরও ১৭ জনের মৃত্যু

রামেকে আরও ১৭ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গের ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সংক্রমণে ছয়জন ও উপসর্গে ১১ জন। মৃতদের মধ্যে নয়জন পুরুষ ও আটজন নারী।

রূপগঞ্জে অগ্নিকাণ্ড : ২৪ জনের লাশ হস্তান্তর

রূপগঞ্জে অগ্নিকাণ্ড : ২৪ জনের লাশ হস্তান্তর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ২৪ জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গ থেকে তাদের আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রূপগঞ্জে চামড়া কারখানায় আগুন

রূপগঞ্জে চামড়া কারখানায় আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় অবস্থিত ইউনাইটেড লেদার ইন্ডাস্ট্রির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।