বাংলাদেশ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (৭ জুন) ভোর ৫টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। আগুন লাগার পরই ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ দুই ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৭টার দিকে আগুনে নিয়ন্ত্রণে আসে।

বঙ্গবন্ধুর ৪ খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন

বঙ্গবন্ধুর ৪ খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন

বঙ্গবন্ধু চার খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এখন এটি গেজেট আকারে প্রকাশিত হবে।

উচ্ছেদের আগে নোটিশ প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে বিক্ষোভ স্মারকলিপি

উচ্ছেদের আগে নোটিশ প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে বিক্ষোভ স্মারকলিপি

যুগ যুগ ধরে পাবনার পাকশীতে রেলওয়ের জমিতে ও রেলের কোয়ার্টারে বসবাসরত দুশ্চিন্তাগ্রস্ত বাসিন্দাদের বাসা-বাড়িতে বিদ্যুৎ ও পানির লাইন বন্ধ না করার দাবি এবং তাদের উচ্ছেদের আগে পুনর্বাসন করার দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর বেশির ভাগ এলাকা

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর বেশির ভাগ এলাকা

মুষলধারে বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে বন্দরনীর অধিকাংশ এলাকায়। এতে ব্যাপক জলবদ্ধতার সৃষ্টি হয়ে মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছে নগরবাসী।

ছিনতাই আতঙ্কে ঈশ্বরদীবাসী, নেই প্রতিকার

ছিনতাই আতঙ্কে ঈশ্বরদীবাসী, নেই প্রতিকার

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে হঠাৎ করে বেড়েছে ছিনতাই। একের পর এক ছিনতাই আতঙ্কে ঈশ্বরদীবাসী। গত তিন মাসে কমপক্ষে দশটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এখানে। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে এই তথ্য পাওয়া গেছে। তবে ছিনতাইয়ের শিকার হওয়া বেশির ভাগ ব্যক্তিই থানায় মামলা করেননি। ভুক্তভোগীদের অভিযোগ, মামলা হলেও পুলিশ ছিনতাইকারীদের একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। খোয়া যাওয়া কোন কিছুও উদ্ধার হয়নি।

পাবনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

পাবনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

পাবনার বেড়া উপজেলায় বজ্রপাতে এক কৃষক মারা গেছেন। শনিবার (০৫ জুন) ভোর ৬টার দিকে চাকলা ছোন্দহ ব্রীজ নামক স্থানে সব্জি ক্ষেতে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

গাড়ি চুরি ও ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার

গাড়ি চুরি ও ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার

রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় মাইক্রোবাস ছিনতাইয়ের ঘটনায় ছয়জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।

১৮ দিনের রিমান্ড শেষে কারাগারে মামুনুল হক

১৮ দিনের রিমান্ড শেষে কারাগারে মামুনুল হক

নাশকতা ও ধর্ষণের অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানায় দায়েরকৃত পৃথক ছয়টি মামলায় ১৮ দিনের পুলিশ রিমান্ড শেষে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়েছে।

১৩ জুন সিনোফার্মের ৬ লাখ টিকা আসবে চীন থেকে

১৩ জুন সিনোফার্মের ৬ লাখ টিকা আসবে চীন থেকে

প্রথম দফায় সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দিয়েছিল চীন। এবার আরও ৬ লাখ ডোজ টিকা উপহার দিবে। আগামী ১৩ জুন উপহারের এ টিকা বাংলাদেশে আসবে। শনিবার (৫ জুন) ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন।

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর মান্দায় অজ্ঞাত যানবাহনের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর মোড়ের অদূরে সীমানা ব্রিকস এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার বাদলঘাটা গ্রামের আছের আলীর ছেলে আপাল (৩০) ও একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে পঁচা (২৮)।

যশোর সীমান্তে ৫ মাসে ১১ হাজার ফেনসিডিল জব্দ

যশোর সীমান্তে ৫ মাসে ১১ হাজার ফেনসিডিল জব্দ

যশোর প্রতিনিধি: যশোর সীমান্তে ৫ মাসে ১১ হাজার বোতল ফেনসিডিল সহ প্রায় ১০ কোটি টাকার চোরাচালান পন্য ও মাদক জব্দ করেছে বিজিবি। যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা জানান, গত ৫ মাসে যশোরের সীমান্ত এলাকাগুলোতে অভিযান চালিয়ে ১১ হাজার বোতল ফেনসিডিল, ৭ কেজি সোনা সহ প্রায় ১০ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। সেই সাথে ইয়াবা ও মাদক পাচার সহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৭৩ জন চোরাচালানিকে গ্রেফতার করা হয়েছে।

যশোরে কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত ২ জনের মৃত্যু

যশোরে কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত ২ জনের মৃত্যু

যশোর প্রতিনিধি: যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত ২ জন রোগী মারা গেছেন। শুক্রবার (০৪ জুন) রাত ৮ টা ৩০ মিনিটে ৬৫ বছর বয়সী গোলাম নবী ও সন্ধ্যা ৬ টায় ৫৩ বছর বয়সী ইমদাদুল হক মোল্লা মারা যান। তারা উভয়েই যশোর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

চাটমোহরে ধসে পড়ল নির্মাণাধীন ইউনিয়ন ভূমি অফিসের ছাদ, তদন্ত কমিটি গঠন

চাটমোহরে ধসে পড়ল নির্মাণাধীন ইউনিয়ন ভূমি অফিসের ছাদ, তদন্ত কমিটি গঠন

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলা ডিবিগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবনের বারান্দার ছাদ ধসে পড়েছে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন নির্মাণ করায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

নাটোর থেকে পাবনায় প্রবেশে বিধিনিষেধ, সীমানায় চেকপোস্ট

নাটোর থেকে পাবনায় প্রবেশে বিধিনিষেধ, সীমানায় চেকপোস্ট

পাবনা প্রতিনিধি: উত্তরাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর জেলাসমূহে কোভিড-১৯ সংক্রমণ অস্বভাবিকভাবে বেড়ে চলেছে। বিশেষ করে পাবনা জেলা সংলগ্ন নাটোর জেলায় করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ায় পাবনা প্রশাসন নড়েচড়ে বসেছে। কারণ নাটোর জেলাসহ উত্তরাঞ্চলের জেলাসমূহ থেকে বিপুল সংখ্যা লোক ঈশ্বরদী পাওয়ার প্লান্টে কর্মরত আছেন।