বাংলাদেশ

যশোরে ইউপি চেয়ারম্যান মুন্নার বিরুদ্ধে অভিযোগ তুলে মেম্বারদের সংবাদ সম্মেলন

যশোরে ইউপি চেয়ারম্যান মুন্নার বিরুদ্ধে অভিযোগ তুলে মেম্বারদের সংবাদ সম্মেলন

অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়নের ৬ ইউপি মেম্বার।

২১ জুন ৩৭১ ইউনিয়ন পরিষদে ভোট

২১ জুন ৩৭১ ইউনিয়ন পরিষদে ভোট

করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভায় নির্বাচন ও লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২১ জুন।

এমসি কলেজে ধর্ষণ : অধ্যক্ষ ও হোস্টেল সুপারকে বরখাস্তের নির্দেশ

এমসি কলেজে ধর্ষণ : অধ্যক্ষ ও হোস্টেল সুপারকে বরখাস্তের নির্দেশ

সিলেটের এমসি কলেজে ধর্ষণের ঘটনায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ সালেহ আহমেদ ও হোস্টেল সুপার মো: জামাল উদ্দিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বঙ্গবন্ধুর চার হত্যাকারীর খেতাব বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত

বঙ্গবন্ধুর চার হত্যাকারীর খেতাব বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত

বঙ্গবন্ধুর চার হত্যাকারীর রাষ্ট্রীয় খেতাব ও পদক বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

যশোরে করোনা সংক্রমণ বৃদ্ধি: কঠোর স্বাস্থ্যবিধি মানার নির্দেশ

যশোরে করোনা সংক্রমণ বৃদ্ধি: কঠোর স্বাস্থ্যবিধি মানার নির্দেশ

যশোর প্রতিনিধি: সীমান্তবর্তী জেলা যশোরে করোনার সংক্রমন বেড়ে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে জেলায় লক ডাউনের সিন্ধান্ত না আসলেও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার দিকে নজরদারি বাড়ানো হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনম সেন্টারে করোনা পরীক্ষায় গত ২৪ ঘন্টায় জেলায় ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা পজিটিভ এসেছে। জেলায় মোট সংক্রমণের হার ৭ হাজার ৩০ জন,সুস্থ্য হয়েছেন ৬ হাজার ৪১৬ জন,মোট মৃত্যু ৮১ জন।

আশুলিয়ায় গ্যাস বিষ্ফোরণ: শিশুসহ দগ্ধ ৪

আশুলিয়ায় গ্যাস বিষ্ফোরণ: শিশুসহ দগ্ধ ৪

সাভারের আশুলিয়ায় ঘরে গ্যাসের বিষ্ফোরণের ঘটনায় শিশুসহ চারজন দগ্ধ হয়েছে। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে এলে বিস্ফোরণ হয়।

আধিপত্য বিস্তার নিয়ে শরিয়তপুরে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ: আহত ২৫

আধিপত্য বিস্তার নিয়ে শরিয়তপুরে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ: আহত ২৫

আধিপত্য বিস্তার নিয়ে শরীয়তপুরের নড়িয়ায় আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। এই সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই

পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই

রাজধানীর বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর মোবাইল ফোন ছিনতাই হয়েছে। ফোনে কথা বলার সময় ছিনতাইকারী ফোনটা নিয়ে যায় বলে মন্ত্রী জানান।

যশোরে ৮ জনের নমুনায় করোনার ভারতীয় ধরণ শনাক্ত

যশোরে ৮ জনের নমুনায় করোনার ভারতীয় ধরণ শনাক্ত

যশোর প্রতিনিধি: যশোরে ৮ জনের নমুনায় করোনার ভারতীয় ধরণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭জন পুরুষ ও একজন নারী। তাদের সকলের বয়স ৫৬ বছরের নিচে। শনাক্তদের সকলেই যশোরের স্থানীয় বাসিন্দা। তাদের কারোরই ভারতে যাওয়ার কোনো সম্পর্ক বা ইতিহাস নেই।

যশোর সদর উপজেলার একটি গ্রাম থেকে ৫৯ টি বিষাক্ত জাত সাপের ডিম উদ্ধার

যশোর সদর উপজেলার একটি গ্রাম থেকে ৫৯ টি বিষাক্ত জাত সাপের ডিম উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের গহরবেড় গ্রাম থেকে কৃষক আসাদুলের ক্ষেতের একটি মেহেগুনি গাছ কাটার সময়, গাছের গোড়া থেকে ৫৯ টি বিষাক্ত জাত সাপের ডিম উদ্ধার করে স্থানীয়রা। পরবর্তীতে সেটি যশোর বন বিভাগের সহায়তায় ঢাকা থেকে আগত বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তা হাফিজুর রহমান সোমবার বিকেলে এসে ডিম গুলি সংরক্ষণের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যান।

ইছামতি নদী খননের দাবিতে পাবনা জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও, স্মারকলিপি পেশ

ইছামতি নদী খননের দাবিতে পাবনা জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও, স্মারকলিপি পেশ

ইছামতি নদী পুনঃখনন ও উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়নের দাবিতে পাবনা জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে পাবনা ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সাথে সম্পৃক্ত স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠন।

যশোরে ২৪ ঘন্টায় ২৯ করোনা রোগী শনাক্ত, ভারতীয় ভেরিয়েন্ট ৫

যশোরে ২৪ ঘন্টায় ২৯ করোনা রোগী শনাক্ত, ভারতীয় ভেরিয়েন্ট ৫

যশোর প্রতিনিধি: যশোরে করোনায় গত ২৪ ঘন্টায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জিনম সেন্টারে ২২০ টি নমুনা পরীক্ষায় ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।  এছাড়া ৫ জনের শরীরে ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গেছে।