পাটুরিয়া ৫নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি মাইক্রোবাস পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে গেছে। আজ বৃহস্পতিবার(২১জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ
বান্দরবানের থানচি উপজেলায় জিপ গাড়ি উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন।
সিটি কর্পোরেশন অঞ্চল ২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শফিউল আজমের নেতৃত্বে রাজধানীর মিরপুর ১১ নম্বরের ৩ নম্বর অ্যাভিনিউযের ৪ নম্বর সড়কে অবৈধ স্থাপনা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যেগে উচ্ছেদ অভিযানে স্থানীয়দের সাথে দফায় দফায় পুলিশের সংঘর্ষ হয়েছে।
ঢাকায় পৌঁছেছে ভারত সরকারের উপহার দেওয়া করোনাভাইরাসের ২০ লাখ ডোজ টিকা। আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬৭টি বক্সে টিকাবাহী এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইট অবতরণ করে।
অতিদরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি করে টেকসই উন্নয়নের লক্ষ্যে আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের আয়োজনে ’ পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল(পিপিইপিপি)’ প্রকল্পের অবহিতকরণ সভা মাগুরা জেলার শ্রীপুরে অুনষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন ২০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে। নির্বাচন শুরুর দুই দিন আগে থেকেই মাঠে থাকবেন তারা।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাতকে তলব করেছেন হাইকোর্ট। ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন হাসানের সাথে অসদাচরণের অভিযোগের বিষয়ে তাকে তলব করা হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে বাস উল্টে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন।
বয়স্ক মাকে দেখভালের জন্য রাখা হয়েছিল গৃহকর্মীকে । ভাইরাল হওয়া এক সিসিটিভি ভিডিওতে দেখা গেল, ওই বৃদ্ধাকে নগ্ন করে চরম নির্যাতন চালিয়েছে সেই গৃহকর্মী।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
কক্সবাজার উপজেলার ইসলামাবাদের চরপাড়া রাবার ড্যাম এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে আজিজুল হক বাবুচির স্ত্রী রাশেদা বেগম (৩২) ও তার মেয়ে জন্নাতুল ফেরদৌস (১৩)কে কুপিয়ে হত্যা করা হয়েছে
চীনের মধ্যস্থতায় বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, রোহিঙ্গারা এতদিন ভুল বুঝেছিল যে, এখানে তাদের বিভিন্ন ধরনের অসুবিধা হবে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শুধু রাজধানী নয়; পর্যায়ক্রমে দেশের সব নদী অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করা হবে।
স্থানীয় সরকার নির্বাচনে তৃতীয় ধাপে ৬৩টি পৌরসভায় ভোটগ্রহণ আগামী ৩০ জানুয়ারি। এই নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী এলাকায় মোটরসাইকেল (হোন্ডা) চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।
পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগরে ট্রেনের ধাক্কায় নছিমনের এক যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছে। উপজেলার তাঁতিবন্দ স্টেশনের কাছে হুদারপাড়া এলাকায় রাজশাগীগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেন এর ধাক্কায় ইট বহনকারি ট্রলির এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত এবং ট্রলির চালকসহ অপর ৫জন আহত হন।